কাল রাতের বেলা গান এল মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে।।
যে কথাটি বলব তোমায় ব’লে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে-
তখন তুমি ছিলে না মোর সনে।।
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে।
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে,
পাখির গানে আকাশ গেল পূরে,
সেই কথাটি লাগল না সেই সুরে
যতই প্রয়াস করি পরানপণে-
যখন তুমি আছ আমার সনে।।
Related Articles
অপয়া
উনিশ কুড়িটি কানমলা বাইশ তেইশটি নাকে খত এমনকি সাতাশ আটাশটি জুতার বাড়ি খাইবার পরেও আমার মনে হয় নাই কেহ আমাকে অপমান করিল। যিনি উহা করিয়াছিলেন তিনি কিছুক্ষণ আগে আসিয়া আমার নিকট হইতে ক্ষমা প্রার্থনা করিয়া গিয়াছেন। ক্ষমা যে মহত্ত্বের লক্ষণ তাহা মানিতে আমি মোটেই প্রস্তুত নহি, কেননা, সেদিন আমাকে যেভাবে প্রকাশ্য দিবালোকে এমনকি, জনসমক্ষে জুতা […]
এইখানে
এইখানে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দের কোনো গ্রিক বীর রমণ ও ধর্ষণের সাধ ভুলে ইতিহাসে গেঁথে দ্যায় শৌর্য ও বীর্য এইখানে বিষ্ণুপ্রিয়ার শরীরের নরম স্বাদ ভুলে একটি মানবী থেকে মানবজাতির দিকে চলে যায় চৈতন্য উর্ধ্ববাহু প্রেম — সর্বোপরি ইতিহাস ধর্মচেতনার ওপর জেগে থাকে মানুষের উথ্থিত পুরুষাঙ্গ এইখানে এইখানে কবর থেকে উঠে-আসা অতৃপ্ত প্রেমিকার উচ্চাশা এইখানে প্রকৃত প্রশ্নিল চোখে […]
নীরবতার কয়েক অক্ষর
পায়ের কাছে সবুজ এক সাপ, ফণা তোলে না, ফণাই নেই তার। গুটিয়ে আছে মানব-মনস্তাপ। নির্জনতায় পুরনো পুকুরপাড়। কী হতো ওই ফণাটি যদি পেত, বিষের নীলে আকাশভরা নীল জাড্য তবে কোথায় দূরে যেত! তারায় তারা হাসত খিলখিল! চমকে সরে গেলাম চলার পথে, বিষ আছে কি বিষ নেই ও সাপে? বাঁচাটাই তো এখন কোনোমতে! পাল্লাতে কে পাপের […]

