এ তো খেলা নয়, খেলা নয় ।
এ যে হৃদয়দহনজ্বালা সখী ।।
এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা,
এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা সখী ।।
কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে,
যাই-যাই করে প্রাণ- যেতে পারি নে ।
যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি-
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা সখী ।।
Related Articles
দেখো সখা ভুল করে ভালোবেসো না
দেখো সখা ভুল করে ভালোবেসো না। আমি ভালোবাসি বলে কাছে এসো না। তুমি যাহে সুখী হও তাই করো সখা, আমি সুখী হব বলে যেন হেসো না। আপন বিরহ লয়ে আছি আমি ভালো, কী হবে চির আঁধারে নিমেষের আলো। আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই, আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না। রাগ: বিলাবল তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, […]
ভালোবাসি, ভালোবাসি
ভালোবাসি, ভালোবাসি– এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥ আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি॥ ভালোবাসি, ভালোবাসি– সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। সেই সুরে বাজে মনে অকারণে ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥ ভালোবাসি, ভালোবাসি– ভালোবাসি, ভালোবাসি– এই সুরে কাছে দূরে জলে […]
আমার যদি বেলা যায় গো বয়ে
আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো আমার মন রয়েছে তোমায় লয়ে॥ পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি– জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥ চলে গেল যাত্রী সবে নানান পথে কলরবে। আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে– জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥ Amar jodi jai go bela

