জন্মেরও আগে আমি এইখানে
জন্মেছিলাম, এই বাংলায়;
এই ঘাসের ঘুঙুর ‘পরে কত যে নেচেছি,
পালকে পল্লবে হয়েছি মাতাল;
এখানে হেঁটেছি হাঁটা শিখবারও আগে
বাংলার ধুলো মাটি শরীরে মেখেছি,
নিয়েছি জলের ঘ্রাণ, পাতার সৌরভ
এইখানে এই দেশে এক কোটি বছর আগে
হয়তো জন্মেছি।
Related Articles
রামপ্রসাদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক
ইতিহাস কী লিখবো মাগো, আমি তো আর শেষ জানি না। এই যে মহাকালের ধ্বজায় রাজার কথা লিখছে প্রজায় আমি সে-ইতিহাস মানি না। তোর মাঝে মা অনন্তকাল ফেলেছে মন মোহিনীজাল। সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে? কাব্যে-সাহিত্যে-গানে […]
যেওনা চলে
চলে যদি যাও সে বড় মন্দ হবে। যে বকুল কুঁড়ি তোমার আঁচলে জড়ানো আছে, থোকায় থোকায় নাচবে গাছে; সেই অভিলাষ অকালে ঝরে কালের খাঁচায় বন্ধ হবে। তবু যদি যাও চলে, সে বড় মন্দ হবে। ল্যাজঝোলাটা রোজ এই একই সময়ে ফেরে বাসায়; পাখা ঝাপটে তোমার নজর টানার করে অভিনয়। তৎক্ষণাৎ চকিতে সামান্য দৃষ্টি বিনিময় হয়; লাজুক […]
আলোর জন্তুরা
আজ হারিয়ে যাওয়া অরণ্যের গভীরে সে শুনতে পাচ্ছে শত্রুর আওয়াজ, পালাচ্ছে ছুটে অন্যদের থেকে নয়, নিজেরই কাছ থেকে পালাচ্ছে সেইসব সংঘবদ্ধতা জড়িয়ে ছিল আমাদের জীবনের মানে থেকে কারণ শ্ধু একবার,শুধুই একবার একটাই অক্ষর বা নিঃস্তব্ধ খানিকটা বিরতি | অতৃপ্ত ঢেউয়ের শব্দ ঠেলে দেয় সত্যের মুখোমুখি আমায় ব্যাখ্যার কিছু নেই বলারও কিছু নেই, এই সব অরণ্যের […]

