একটি কথা বাকি রইলো
থেকেই যাবে ৷
মন ভোলালো ছদ্মবেশী মায়া,
আর একটু দূর গেলেই ছিল স্বর্গ নদী
দূরের মধ্যে দূরত্ব বোধ কে সরাবে?
ফিরে আসার আগেই পেল খুব পিপাশা,
বালির নিচে বালিই ছিল, আর
কিছুই না ৷
রৌদ্র যেন হিংসা, খায় সমস্তটা
ছায়া,
রাত্রি যেমন কাঁটা, জানে
শব্দভেদী ভাষা।
বালির নিচে বালিই ছিল, আর কিছু
না ৷
একটি কথা বাকি রইল, থেকেই
যাবে।
Related Articles
অচিন মানুষ
মানুষ পাখির কাছ থেকে গান নকল করলো নদীর কাছ থেকে সুর, লাল নীল সবুজ চিনলো সে রঙধনু দেখে তার নিজের কিছুই নয়, সবই পরের ধন, এতো কিছু চিনলো সে, এতো কিছু শিখল এতো বিদ্যা, এতো শিল্প সে সবই চিনলো শুধু নিজেকে চিনলো না, নিজের কাছে সে এক অচিন মানুষ।
প্রেমিকার মৃত্যুতে
খুব ভালো চমৎকার লাগছে লিলিআন, মুহুর্মুহু বিস্ফোরণে হবো না চৌচির। তরঙ্গে তরঙ্গে ভ্রষ্ট অন্ধ জলযান এখন চলবে জলে খুব ধীরস্থির। অন্য কেউ ঢেলে নিচ্ছে ঠোঁট থেকে লাল মাংস খুঁড়ে তুলে নিচ্ছে হীরেসোনামনি; এই ভয়ে কাঁপবে না আকাশপাতাল, থামবে অরণ্যে অগ্নি আকাশে অশনি। আজ থেকে খুব ধীরে পুড়ে যাবে চাঁদ, খুব সুস্থ হয়ে উঠবে জীবনযাপন। অন্নে […]
নিবিড় বেদনা
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, এত ভালোবাসা, প্রহারের চিহ্ন সমস্ত গায়ে নিবিড় বেদনাতে যে-পুলক, তোমার পায়ে পড়ি সকলই নিবে কেড়ে, নাও, থাক আমার চন্দ্র-জ্বলা শর্বরী

