তোমার পৌঁছতে এত দেরি হল?
পথে ভিড় ছিল?
আমারও পৌছতে একটু দেরি হল
সব পথই ফাটা।
পথে এত ভিড় ছিল কেন?
শবযাত্রা?কার মৃত্যু হল?
আমাদের চেনা কেউ না তো?
এই তো সেদিন যোগো গেল
দৌড়ে গেল,এখনও ফিরল না।
আগে পরে শঙ্কর,বিমল।
আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়
দুরের সমুদ্রে চলে যায়
কালো নুলিয়ারা যায় যে-রকম বিলীনের দিকে।
আরও যাবে,আমরাও যাবো।
লোক্যাল ট্রেনের মতো বেশ ঘন ঘন
আসছে যাচ্ছে মৃত্যু আজকাল।
তোমার কেমন মৃত্যু ভাল লাগে?
আমি?সেরিব্রাল?
মৃত্যুর কথায় রাগ হল?
মৃত্যুর প্রসঙ্গ তবে থাক
জীবনের আলোচনা হোক।
Related Articles
আলোর স্তম্ভ
অনুবাদ: ইমন জুবায়ের ও আলোর স্তম্ভ, বিষন্ন সুন্দর ঐ বৃহদায়তন কন্ঠহার আর সমুদ্রের মূর্তি চুনাপাথর-চোখ, বিপুলা জলধির সম্মান, শোকার্ত সমুদ্র-পাখির কান্না, সমুদ্রের দাঁত, প্রশান্ত বাতাসের স্ত্রী, ও অতলের নিষ্পেষিত ঝোপের দীর্ঘ কান্ড থেকে উত্থিত পৃথক গোলাপ রুপান্তরিত দীপপুঞ্জমালা ও প্রাকৃতিক নক্ষত্র, সবুজাভ উষ্ণীষ একা তোমার নিঃসঙ্গ সাম্রাজ্যে এখনও অর্জনশূন্য, পলায়নপর, জনমানবশূন্য একটি বিন্দুর মতন, একটি […]
ভ্রমণ কাহিনী
শেষবার নামার আগে সমস্ত জিনিস পত্রগুলি তালিকা মিলিয়ে নিতে হবে, এবার ভ্রমণকালে প্রচুর সংগ্রহ হ’লো, মিনে-করা আগ্রার ফুলদানি। জরির চপ্পল, দ্রুতগামী মেল ট্রেনে সচকিত ভ্রূ-পল্লব, কী-কী ফেলে গেলে বাড়ি ফিরে দু:খ হবে? যে আমগাছের ছায়া সঙ্গে নিয়ে আসা অসম্ভব তা-ও বুঝি অজানিত হোল্ড-অলে বাঁধা হয়েছিলো, আমগাছের ছায়ার ওজন জানা নেই, তাই করলে বুকিং সম্ভব নয়, […]
সুন্দর তুমি এসেছিলে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়নপানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কী আঘাতে। কতবার […]

