তোমার পৌঁছতে এত দেরি হল?
পথে ভিড় ছিল?
আমারও পৌছতে একটু দেরি হল
সব পথই ফাটা।
পথে এত ভিড় ছিল কেন?
শবযাত্রা?কার মৃত্যু হল?
আমাদের চেনা কেউ না তো?
এই তো সেদিন যোগো গেল
দৌড়ে গেল,এখনও ফিরল না।
আগে পরে শঙ্কর,বিমল।
আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়
দুরের সমুদ্রে চলে যায়
কালো নুলিয়ারা যায় যে-রকম বিলীনের দিকে।
আরও যাবে,আমরাও যাবো।
লোক্যাল ট্রেনের মতো বেশ ঘন ঘন
আসছে যাচ্ছে মৃত্যু আজকাল।
তোমার কেমন মৃত্যু ভাল লাগে?
আমি?সেরিব্রাল?
মৃত্যুর কথায় রাগ হল?
মৃত্যুর প্রসঙ্গ তবে থাক
জীবনের আলোচনা হোক।
Related Articles
সুন্দর তুমি এসেছিলে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়নপানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কী আঘাতে। কতবার […]
অস্ত্র সমর্পণ
৬. অস্ত্র সমর্পণ মারণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার। নয় মাস বন্ধু বলে জেনেছি তোমাকে, কেবল তোমাকে। বিরোধী নিধন শেষে কতোদিন অকারণে তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার। মনে আছে, আমার জ্বালার বুক তোমার কঠিন বুকে লাগাতেই গর্জে উঠে তুমি বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ, আমাদের ভালবাসা মুহূর্তেই লুফে নিত অত্যাচারী শত্রুর নি:শ্বাস। মনে পড়ে […]
স্তালিন এপিগ্রাম : ওসিপ ম্যানডেলস্টাম
অনুবাদ : মলয় রায়চৌধুরী আমরা সবাই বেঁচে আছি তবে পায়ের তলায় জগৎ নেই দশ পা দূরে কথা কও অথচ শোনা অসম্ভব তবুও যদি সাহস করে কখনো লোকে কথা বলে তারা কেবল ক্রেমলিনবাবার প্রসঙ্গ তুলবে বঁড়শি-গেঁথা কেঁচোর মতন ফুলকো-ফোলা আঙুল ওঁর ভারি বাটখারার মতন ওজনদার গলার স্বর গোঁফ ওনার গাঁকগাঁকিয়ে ঘড়ঘড়িয়ে চেঁচায় জুতোর আগায় খিলখিলিয়ে […]

