-বল তো কত বয়স হল তার?
-কার?
-যার মাথাভর্তি সবুজ দেবদারু চুল
যার টলমলে পা কেবল ভুল পথের কাঁটার উপরে
যার সমস্ত কথাই অস্পষ্ট,সন্ত্রাসবাদীদের মত সংকেতময় এবং বিস্ফোরক
যে কেবল হাত ধরে টেনে নিয়ে যায় এমন বাগানে
যেখানে ফুলের গায়ে হাত ছোঁয়ালেই অট্টহাসির বিদ্যুৎ
যেখানে লতাগুল্মের আড়ালে পিছলে পড়ার গোলাপী গহ্বর
আর ফুসলিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার খর জলস্রোত।
বল তো কত বয়স হল তার?
-তিন বছর?
-তাহলে মনে আছে তিন বছর আগে ঠিক এই খানে
ঠিক এই রকম পাঁশুটে সন্ধ্যার সাড়ে পাঁচটায়
ঠিক এই রকম আরশোলা রঙের ছেঁড়া পর্দার আড়ালে
তোমার আর আমার যৌথ উল্লাসের ঔরসে জন্ম হয়েছিল তার
তোমার প্রথম চিঠিতে তুমি যার নাম দিয়েছিলে,অসহ্য সুখ
আমার প্রথম চিঠিতে আমি যার নাম দিয়েছিলাম,নবজন্ম।
Related Articles
শিকড়
শিকড় ****************** না, চাইলেও পারবে না শত চেষ্টায়ও না । হয়তো শুকাবে ক্ষত স্মৃতিরা হবে গত, বিগত দিনের কস্ট সময়ের ধুলোয় নষ্ট, হয়তো হবে অস্পস্ট প্রিয় স্মৃতি প্রিয় মুখ, কাছে পেতে উন্মুখ ছিলে যার জন্য – যে ছিল অনন্য নিঃসঙ্গ ভোরে নির্জন দুপুরে রাতের আঁধারে – ভুলে যাবে তাকে? না, চাইলেও পারবে না, শত […]
আম্মু, আমাকে মেরে ফেলো, দোহাই
আম্মু, আমাকে বোমার নিচে রাখো, আব্বু, ওই বোমার স্প্লিন্টারটা আমার করোটিতে ঢুকতে দাও, আমি ওপারে যাব ওপারে বেহেশত সেখানে রুটি আছে মা… এই ক্ষুধা আমি আর সইতে পারছি না আম্মু, আমার কপাল থেকে রক্ত ঝরতে দাও রক্ত ঝরতে ঝরতে আমি ফ্যাকাশে হব, আমার চোখ বন্ধ হবে আমার আর ব্যথা থাকবে না আমি ওই পারে যাব […]
কেরানিও দৌড়ে ছিল
১৯ বিজলির থাম চলতি বুলিতে খাম্বা। খাম্বা সামাদ! আমরা জেনেছি, কাউকে সিধে করতে হলে সে তাকে একটা থামের সঙ্গে বেঁধে পেটায়। কখনও সঙ্গে সঙ্গেই, কখনও পেটাবার আগে দিন কয়েক বিনা দানাপানিতে সে মানুষটাকে বেঁধে রাখে। খুব রোষ হলে নিজ হাতে সে পেটায়, নইলে সঙ্গী-সাথীরাই কাজটা সারে। পুরনো ঢাকার লালবাগ মহল্লা ছাড়িয়ে দূর এক গলির ভেতরে […]


