-বল তো কত বয়স হল তার?
-কার?
-যার মাথাভর্তি সবুজ দেবদারু চুল
যার টলমলে পা কেবল ভুল পথের কাঁটার উপরে
যার সমস্ত কথাই অস্পষ্ট,সন্ত্রাসবাদীদের মত সংকেতময় এবং বিস্ফোরক
যে কেবল হাত ধরে টেনে নিয়ে যায় এমন বাগানে
যেখানে ফুলের গায়ে হাত ছোঁয়ালেই অট্টহাসির বিদ্যুৎ
যেখানে লতাগুল্মের আড়ালে পিছলে পড়ার গোলাপী গহ্বর
আর ফুসলিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার খর জলস্রোত।
বল তো কত বয়স হল তার?
-তিন বছর?
-তাহলে মনে আছে তিন বছর আগে ঠিক এই খানে
ঠিক এই রকম পাঁশুটে সন্ধ্যার সাড়ে পাঁচটায়
ঠিক এই রকম আরশোলা রঙের ছেঁড়া পর্দার আড়ালে
তোমার আর আমার যৌথ উল্লাসের ঔরসে জন্ম হয়েছিল তার
তোমার প্রথম চিঠিতে তুমি যার নাম দিয়েছিলে,অসহ্য সুখ
আমার প্রথম চিঠিতে আমি যার নাম দিয়েছিলাম,নবজন্ম।
Related Articles
কথোপকথন-৮
-উত্তোরত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছো তুমি । আজ থেকে তোমাকে ডাকবো চুন্নী । কেন জান ? কেবল পোড়াচ্ছ বলে । সুখের জন্যে হাত পাতলে যা দাও সে তো আগুনই । -উত্তোরত্তর অত্যন্ত যা-তা হয়ে উঠছো তুমি আজ থেকে আমিও তোমাকে ডাকবো জল্লাদ। কেন জান ? কেবল হত্যা করছো বলে । তোমাকে যা দিতে পারি না, […]
আমার কুঁড়েঘরে
আমার কুঁড়েঘরে নেমেছে শীতকাল তুষার জ’মে আছে ঘরের মেঝে জুড়ে বরফ প’ড়ে আছে গভীর ঘন হয়ে পাশের নদী ভ’রে বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দু-ঠোঁটে রোদ নিয়ে আমার কুঁড়েঘরে এ-ঘন শীতে কেউ আসুক আমার গ্রহ জুড়ে বিশাল মরুভূমি সবুজ পাতা নেই সোনালি লতা নেই শিশির কণা নেই ঘাসের শিখা নেই জলের রেখা নেই আমার […]
ধন্যবাদ
আসি তবে ধন্যবাদ না না সে কি, প্রচুর খেয়েছি আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি ধারনাই ছিলো না আমার- ধন্যবাদ। রাত বেশী এইবার চলি তবে স্যার? আসবো না? কী বলেন! হুজুরের সামান্য কেরানি- দয়া করে ডেকেছেন এ তো ভাগ্য বলে মানি। খেটে খুটে? সে কি কথা? নিজের বাড়ির কাজ, আর খাটবো না? চুপ করে খেয়ে যাবো স্যার? […]

