নিশির ডাক শুনে
মাঝরাত্তিরে যারা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল,
এখন আবার
খুব শান্ত আর খুব সুন্দর এই সকালবেলায়
একে-একে সেই ছেলেগুলো যে যার
ঘরে ফিরে আসছে।
ওদের ছেঁড়া জামাকাপড়, ওদের
রক্তাক্ত হাত-পা, আর সেইসঙ্গে ওদের
ভাষাহীন চাউনি দেখেই
বোঝা যায় যে, যা পাবে বলে ওরা
রাস্তায় গিয়ে নেমেছিল,
তা ওরা পায়নি।
মাথা নিচু করে ওরা এখন ফিরে আসছে।
অথচ, রাত্তিরের অন্ধকারে
অনেক-অনেক কাঁটাঝোপ ওরা পেরিয়ে গিয়েছিল
অনেক-অনেক পথ।
১০ ভাদ্র, ১৩৯৮
Related Articles
গানঃ জোৎস্নার জলে
গানঃ জোৎস্নার জলে *******************************♥ এখানে আকাশ কাঁদে নিখোঁজ জোছনায়, হয়তো উড়ছে চাঁদ অন্য কোথাও, অন্য কোন এক উন্মাদনায়! এখানে আকাশ কাঁদে নিখোঁজ জোছনায়।। যে গেছে সে গেছে কি ওই শুকতারাকে বলে, উদাস বাউল মেঘের খোঁজে নীল যমুনার জলে বুকের খামে খোলা চিঠি লিখছে অবিরত, কষ্টগুলো সুতো ছিঁড়ে উড়ছে শত শত – নাম না জানা কোন্ […]
ইতিহাস যদি ফের
ও কাকে দেখছি আমি বেরিয়েছে? পিঠে তার ব্যাগ, ব্যাগের ভেতরে রুটি, আতাফল, জরুরি ওষুধ হঠাৎ কামড়ায় যদি মন্দকাল শেয়ালের খ্যাঁক, ছিপিআঁটা কোমল পানীয় তার তেজালো বুদ্বুদ! সাইকেল? নাকি যাবে পায়ে হেঁটে? অথবা বেলুন! বাহন কী হবে তার অমাবস্যা অতিবাহনের? যাত্রাশেষে অন্নের ব্যঞ্জনে শুধু পাবে পোড়া নুন? এ কেমন কাল এলো এই দেশে এতটা ঘুমের? তাই […]
আবার আসবো ফিরে
হাতের মুঠোয় রোদ্দুর ছিল দুচোখ জুড়ে স্বপ্ন ছিল হৃদয়ে ভালবাসার উত্তাপ ছিল হেরে যাওয়া পৌরুষের অহঙ্কার ভালবাসার বুক চিরে রক্ত ঝরালো আমার গোপন লজ্জার অশ্রুপাতে আদিম রিপুর উল্লাস ছিন্নভিন্ন করে দিল তোমাদেরই জন্মের পথ । মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলে যাই – ফিরে আসবো আবারও জন্ম নেবো , বারবার জন্ম নেবো , আমি থাকবো তোমাদেরই বুকের […]

