নিশির ডাক শুনে
মাঝরাত্তিরে যারা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল,
এখন আবার
খুব শান্ত আর খুব সুন্দর এই সকালবেলায়
একে-একে সেই ছেলেগুলো যে যার
ঘরে ফিরে আসছে।
ওদের ছেঁড়া জামাকাপড়, ওদের
রক্তাক্ত হাত-পা, আর সেইসঙ্গে ওদের
ভাষাহীন চাউনি দেখেই
বোঝা যায় যে, যা পাবে বলে ওরা
রাস্তায় গিয়ে নেমেছিল,
তা ওরা পায়নি।
মাথা নিচু করে ওরা এখন ফিরে আসছে।
অথচ, রাত্তিরের অন্ধকারে
অনেক-অনেক কাঁটাঝোপ ওরা পেরিয়ে গিয়েছিল
অনেক-অনেক পথ।
১০ ভাদ্র, ১৩৯৮
Related Articles
বৃষ্টি ছড়িয়ে পড়ছে কাছে এবং দূরে
বৃষ্টি ছড়িয়ে পড়ছে কাছে এবং দূরে মোটা দানার বৃষ্টি আমি গন্ধ পাচ্ছি তোমার হাতে আমার হাত রেখে, যেন চোখের পানি বৃষ্টির সঙ্গে লড়াই চোখের পানির আমি কান্না দেখছি এবং শুনছি চতুর্দিকে, খালি গায়ে দেবদূতরা ঘুরছে গাছের শিকড়ে পানি দেওয়া দেখছে, বৃষ্টি আসুক ঝড় যেন না আসে একটা দীর্ঘ কবিতার লাইনের মতো বৃষ্টির শব্দ, মহিলারা চুল […]
শহরের সৌন্দর্য
সোডিয়াম বাতির চারপাশে ঘিরে থাকা মৌন পোকার মত অবলীলায় জাপটে ধরে, চিতায় পোড়াই ধুলো মাখা শহর । আগাছার মত বিচ্ছিরি সকালের পুরোটাই নিষ্পেষিত এক, কিঙ্করের পাথারে রোদের মত- সোডিয়ামের ঘুণ পোকা একলা অপেক্ষায় নিঃস্ব বছর, যে শহরে তুমি নেই সৌন্দর্য মানায় না তাকে ।। – জিহান আল হামাদী ৭ই নভেম্বর’২০১৩
পাঁচালী : দম্পতিকথা
পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম। অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন। […]

