এটম বোমার থেকে দু’বছর বড় এই-আমি
ধ্বংস ও শান্তির মধ্যে মেরু-দূর প্রভেদ মানি না।
ক্ষীয়মাণ মূল্যবোধ, সভ্যতার সমূহ সংকটে
আমি কি উদ্বিগ্ন খুব?—উদ্বিগ্নতা আমাকে সাজে কি?
রাষ্ট্র, রাষ্ট্রনীতি, নেতা, নানাবিধ আইন-কানুন
নিয়ন্ত্রিত করে যাচ্ছে যথারীতি প্রকাশ্য জীবন
ভিতর-মহল জেঁকে বসে আছে লাল বর্ণমালা।
সদরে-অন্দরে—অনিবার্য সংঘর্ষের ফলে—গড়ে
সবুজ সংসার।—স্বভাবত সদর-বিমুখ আমি
ভিতর-সন্ধানী আলো ফেলি সান্ধ্য-শামুকের সুখে।
আমার জীবনে স্থায়ী কোনো সকাল-দুপুর নেই,
সারাক্ষণ ব্যেপে থাকে—অপরাহ্ণ—মনোধিমণ্ডলে।
সম্পূর্ণ বর্জন নয়, গ্রহণে-বর্জনে গড়ে নিই
মানুষের বসবাসযোগ্য চিরস্থায়ী ঘর-বাড়ি,
বহিরঙ্গে নাগরিক—অন্তরঙ্গে অতৃপ্ত কৃষক;
স্থান-কাল পরিপার্শ্বে নিজ হাতে চাষাবাদ করি
সামান্য আপন জমি, বর্গা-জমি চষি না কখনো।
বিস্তীর্ণ প্রেইরী নয়—আপনার সীমিত সবুজে
পরম নিশ্চিন্তে চরে নীল-গাই, যূথবদ্ধ মেষ,
নিরীহ হরিণগুচ্ছ, নৃত্যপর জেব্রা ও জিরাফ।
Related Articles
নৌকো থেকে বৈঠা পড়ে যায়
নৌকো থেকে বৈঠা পড়ে যায় জলের তলায় কালো ছাইরঙা জল একবার ঢেউ দিয়ে অন্ধকার এখন কোথায় আছে সেই বৈঠাখানি? দুটো কৌতুহলী মাছ, দু’ খন্ড পাথর, লক্কড়, সাইকেল ভাঙা গোল আংটির পাশে পাঁকে গাঁথা চারানা আট আনা। অন্ধকারে ওদের চোখ জ্বলে। এই জলে থেকে থেকে এখন ওরাও কোন প্রাণী। হারানো বৈঠার কাছে পৌঁছে দেখি, তার দুধারে […]
ঘরে তোর ভোটার আছে কয়জনা
ঘরে তোর ভোটার আছে কয়জনা মন জানো না …… দিব্যি আছো, খাচ্ছো-দাচ্ছো সকাল-বিকেল জল মাপাচ্ছো। বাঁও মিলছে, মনে ভাবছো, আসলে বাঁও মিলছে না। ঘরে তোর ভোটার আছে কয়জনা …. ভাবছো এমন কাটবে বঁধু ঝোলে লাউ, অম্বলে কদু, বাড়িওয়ালার বিপত্তারণ ভাড়াটের লর্ড শ্রীকৃষ্ণা। মন জানো না, ঘরে তোর ভোটার আছে কয়জনা ? বলছো বটে “একটু-একটু” আসলে […]
চলে আয় বন্ধু তুই
কবিতাঃ চলে আয় বন্ধু তুই কবিঃ নিলয় ———————-♪♪♪💛❤) ফুটুক গোলাপ, বা না ফুটুক জুঁই – চলে আয় বন্ধু চলে আয় তুই। এই অবেলায় আমাদের এই বন্ধুমেলায় ইচ্ছেঘুড়ির নাটাই হাতে চল ফিরে যাই শিশু মেলায়, মাতাবো ভুবন, বিভুঁই – চলে আয় তুই! আমরা সবাই মিলে তুমুল আড্ডায় হারাবো ইচ্ছে হলেই দৌড় ইচ্ছে হলেই দাঁড়াবো! যাবো বন […]

