বর্ষা হচ্ছে জীবনের প্রথম আনন্দ, আজো আমি
বর্ষায় উন্মাদ,
আজো আমি বর্ষামত্ত ঘোরলাগা পল্লীর বালক
বর্ষায় আবার আমি ফিরে পাই ত্বক ও জিহ্বার স্বাদ;
কিন্তু কেউ কেউ আছে বর্ষায় বিমুখ, জল কাদা, বৃষ্টি দেখে
ত্যক্ত ও বিরক্ত।
সেইসব অতি নাগরিক কোনো মানুষের কাছে বর্ষা নিঃশেষিত
বহুকাল আগে শেষ হয়ে গেছে সেই বৃষ্টির আমোদ
আমি জানি বর্ষা হচ্ছে কামময় কিষাণের ঘর
সব জলচর প্রাণীদের মিলনের ঋতু,
সিক্ত ও মুখর হয়ে ওঠে তারা থৈ থৈ বর্ষার সৌরভে
বর্ষা হচ্ছে বিরহী যক্ষের হৃদয় ছাপানো প্রেমের কবিতা;
বর্ষা সেই প্রাণের অঙ্কুর, ফসলের আদি বীজ,
আলস্য শিথিল দুটি শিহরিত দেহের সাঁতার,
বর্ষা তাই নগ্ননত, উতরোল, উন্মুল জীবন
আমি তার সব সুখ, সব গন্ধ, দুঃখ নিতে চাই।
Related Articles
হালুম
মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি। আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন হালুম। অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড। রাজা সরলেন ব্রেক ফাস্ট। তারপরেই সিং-দুয়ারে বেজে উঠলো সাত-মণ […]
সূর্যের শহরে আঁধার যে জীবন
ট্র্যাফিকের যানজটে মৌনতার হকারেরা, গাড়ির গ্লাসে, বাসে ঝুলে ফেরি করে বেদনার প্রহর ! “এই যে, ‘কোটি টাকার স্বপ্ন’ বইটা নেবেন ? মূল্য কেবল দশ টাকা ! দশ টাকা ! দশ টাকা ! ঘাম বেঁচে দুমুঠো ভাত খাবো !” ফুটপাতে, ব্রিজের নিচে চন্দ্রিমার প্রেমিকারা, পার্কের ঝোপে, ওয়ান স্টার মোটেলে রপ্তানি করে পোড়া-স্বপ্নের বাসর ! “আজ একটু […]
শব্দ
বালি ঝুমকো, হলুদ নাভি, শূন্য হাস্য রূপালি ফল, নীল মিছিল, চিড়িক চক্ষু… চিড়িক না সুখ? চিড়িক শব্দে ঢ্যাঁড়া বসালুম রূপালি ফল, না রূপালি উরুত? দ্রিদিম জ্যোৎস্না লিখে ভয় হয় দ্রিদিম না স্মৃতি? জ্যোৎস্না না জল? অথবা সাগর? দ্রিতিম সাগর? ঠিক ঠিক ঠিক! নিরুপদ্রব। শূন্য হাস্য কুনকি কাফেলা, হাতেম তামস, শালু পালু লুস তামস? আবার ভুলের […]

