এরকম এই দিনে চেতনায় ও খরার প্রদাহ
নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী যেন বিরক্ত, বিব্রত,
এরকম দুঃসময়ে এলো বৃষ্টির শব্দের মতো
সুখকর এই পত্র, প্রাগের প্রাচীর থেকে উড়ে।
কূপিত বিব্রতকর এই রোদে খামটি খুলিনি
আমি তো অপেক্ষা জানি, এই খররৌদ্রে কখনো নাকি
প্রিয় বান্ধবীর চিঠি খোলা চলে।
অতএব রেখে দেই যত্ন করে ড্রয়ারে
রাতে অকস্মাৎ বৃষ্টি নেমে এলো
যেন দীর্ঘ দিন পর হারিয়ে যাওয়া আমার সন্তান
ঘরে ফিরে এলো।
বাইরে এখন বৃষ্টি
বৃষ্টির সি্নগ্ধতা বহুদিন পর যেন
আমার হৃদয়ে প্রীত মধ্যযুগ ভরিয়ে দিয়ে গেল।
মনে হচ্ছে আমার মতো সুখী কেউ নেই আর
পৃথিবীর কোনো প্রান্তে এই রাতে।
Related Articles
মেসোমশায় পর্ব
যুধিষ্ঠির আববে পাণ্ডবের বাচ্চা যুধিষ্ঠির বহুতল বাড়ি থেকে নেবে আয় গলির মোড়েতে নিআয় ল্যাংবোট কৃষ্ণ ভীম বা নকুল কে কে আছে পেটো হকিস্টিক ক্ষুর সোডার বোতল ছুরি সাইকেল-চেন বলে দে দ্রৌপদীকে আলসে থেকে ঝুঁকে দেখে নিক আমার সঙ্গে আজ কিছু নেই কেউ নেই ধৃষ্টদ্যুম্ন দুর্য্যোধন নেই তোদেরই অঙ্গুলিহেলনে কেটে তর্জনীও দিয়েছি শৈশবে দাঁড়াচ্ছি পা ফাঁক […]
নীল জলের রান্না
কিছু লাল মোটা চাল ছুঁড়ে মারলে মুখে ‘যা, রেশনের দোকানে লাইন দে গে যা।’ হ্যাঁ, যাবোই তো। আমার কার্ডের যা প্রাপ্য আমি তা নিয়েই ফিরবো, তা ছাড়া উপায় নেই। কিন্তু এখনও যেহেতু তৈরি হয় নি চিহ্নপত্র আমি তাই জানিও না কতোটা বাতাস আছে আমার ভাগে, কয় সের চিনির মতো শুভ্র তারার ফেনা, সমুদ্রের নীল জল […]
আত্মচরিত
আমার বয়স ৪৮। আমার মাথার প্রথম পাকা চুলের বয়স ২০। এবং আমার স্নায়ুতন্ত্রীর ভিতরে স্তবকে স্তবকে সাজানো যে-সব স্মৃতি তারা খ্রীষ্টপূর্ব ১০০০০ বছরের চেয়ে পুরনো। সর্বক্ষণ পাঁজরার আড়ালে মুখ লুকিয়ে থাকে যে-বিষাদ একদিন তাকে জিজ্ঞেস করেছিলুম, কত বয়স হলো হে? বললে, ২০০৬-এর কাছাকাছি এলে কানায় কানায় ৭০০-বছর। কেননা দীর্ণ-বিদীর্ণ দান্তে নিজের রক্তে কলম ডুবিয়েছিলেন আনুমানিক […]

