কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে,
এত ভালোবাসা, প্রহারের চিহ্ন সমস্ত গায়ে
নিবিড় বেদনাতে যে-পুলক, তোমার পায়ে পড়ি
সকলই নিবে কেড়ে, নাও, থাক আমার চন্দ্র-জ্বলা শর্বরী
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে,
এত ভালোবাসা, প্রহারের চিহ্ন সমস্ত গায়ে
নিবিড় বেদনাতে যে-পুলক, তোমার পায়ে পড়ি
সকলই নিবে কেড়ে, নাও, থাক আমার চন্দ্র-জ্বলা শর্বরী
সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায় বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল_ তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিনের দিগন্তে আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক। সাগরের লোনাজলে সি্নগ্ধ মাটীর দ্বীপ শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে নবীন সূর্য্যেরে তার দৃঢ় অঙ্গীকার জানাবেই। সংখ্যাহীন প্রতিবাদ ঢেউয়েরা আসুক, […]
কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আমার সামনে দাড়ালেই আমি তোমার ভিতরে একটা বুনো ঝোপ দেখতে পাই। ওই ঝোপে একটা মৃতদেহ ঢাকা দেওয়া আছে। অনেকদিন ধ’রে আছে। কিন্তু আশ্চর্য যে এই মৃতদেহ জল, বাতাস, রৌদ্র ও সকলপ্রকার কীট-বীজাণুকে প্রতিরোধ করতে পারে। এর পচন নেই। বন্য প্রাণীরাও এর কাছে ঘেঁষে না। রাতে আলো বেরোয় এর গা থেকে। আমি […]
তোমাকে লিখবো বলে একখানি চিঠি কতোবার দ্বারস্ত হয়েছি আমি গীতিকবিতার, কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল কান পেতে শুনেছি ঝর্ণার গান, বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্ উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ; তোমাকে লিখবো বলে একখানি চিঠি সংগ্রহ করেছি আমি ভোরের শিশির, তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে দাঁড়িয়েছি আমি- […]
