কবিতা

ফেরীওয়ালা

কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট […]

কবিতা

ব্যথা দাও,বুকে রাখবো

ব্যথা দাও,বুকে রাখবো ব্যথার জন্যই তো হৃদয় আঘাতে বুক ভাঙবে না বুকে ব্যথা আছে। গলিত লাভাগুলো বেদনার ্যেন ঘনীভূত পাথরের দেহ আঘাতে পাথর কখনো গলে না গলে না হৃদয়। পাহাড়ে ধস নামলে কখনো মা্টি অনায়াসে পেতে দেয় বুক। তুমি যাবতীয় দুঃখকে ছুঁড়ে দাও আমি বুক পেতে নেবো বুক ভাঙবে না। দুয়ার বন্ধ করলেই আমি ফিরে […]

কবিতা

বিষবৃক্ষ ভালোবাসা

তোমার না-থাকা ভালোবেসে কিছু ভুলকে বেধেছি বক্ষে, কিছু বলো নাই-ভুল বৃক্ষকে অবাধে দিয়েছো বাড়তে। তুমি কিই জানতে ওই তরু নয় স্বাস্থ্যোপযোগী,ওতো সেই বিষবৃক্ষ। তুমি কি জানতে ওই ভুল বোধ কতখানি ক্ষতি,নষ্ট ! তাহলে আমার ভুল নির্মাণ-করোনি তা কেন ধ্বংস ? এটুকু জীবনে এই অপচয়,ভুল পথে এই যাত্রা- মিছে কষ্টকে ভালোবেসে এই আত্মহনন যজ্ঞে কেন জল […]

কবিতা

বিষ

যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা। জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে ক্রমশঃ উঠছে ফুটে ক্ষয়রোগ, রোগের প্রকোপ একদার অন্ধকারে ধর্ম এনে দিয়েছিল আলো, আজ তার কংকালের হাড় আর পঁচা মাংসগুলো ফেরি কোরে ফেরে কিছু স্বার্থাণ্বেষী ফাউল মানুষ- সৃষ্টির অজানা […]

কবিতা

মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব

মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব না আর; দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যায়;-দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা-ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে;- লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্নায়;-হিজলের বাঁকা ডাল করে গুঞ্জরণ; সারা রাত কিশোরীর লাল পাড় চাঁদে ভাসে-হাতের […]

কবিতা

আমি সেই অবহেলা

আমি সেই অবহেলা আমি সেই নতমুখ নিরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ আমাকে গ্রহন কর উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেয়া ঘোলাটে চাঁদ আমাকে আর কী বেদনা দেখাবে তপ্ত শীশার মতন পুড়ে পুড়ে একদিন পাথর হয়েছি শেষে হয়েছি জমাট শিলা তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে একরাশ […]

কবিতা

শিল্প

জমি কেড়ে নেওটাই কাজ ঘর ছাড়া করাটাই কাজ আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়াও, তারপর তৈরি করো আমাদেরই বুকের উপরে উঁচু শিল্প, উদ্ধত সমাজ | সঙ্গে কিন্তু পুলিশকেও চাই নাহলে কি করে ছলে ব’লে আমার হাড়গোড় ভাঙবে, ভাই! গণতন্ত্র আজ থেকে এটাই গণতন্ত্র আজ থেকে এটাই |

কবিতা

কে বেশি কে কম

চিনতে পেরে গেছে বলে যার জিভ কেটে নিল ধর্ষণের পরে দু’হাতে দু’টো পা ধরে ছিঁড়ে ফেললো যার শিশুটিকে ঘাড়ে দু’টো কোপ মেরে যার স্বামীকে ফেলে রাখলো উঠোনের পাশে মরা অবধি মুখে জল দিতে দিল না সেই সব মেয়েদের ভেতরে যে-শোকাগ্নি জ্বলছে সেই আগুনের পাশে এনে রাখো গুলির অর্ডার দেওয়া শাসকের দু’ঘন্টা বিষাদ তারপর মেপে দ্যাখো […]

কবিতা

দারিদ্র্য

হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌। তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস, অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস; উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার, বীণা মোর শাপে তব হ’ল তরবার! দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস, অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস, অকালে শুকালে মোর রূপ রস প্রাণ! শীর্ণ করপুট ভরি’ সুন্দরের দান যতবার নিতে যাই-হে বুভুক্ষু […]

কবিতা

বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে

বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে তোমার ধানের মুখে ধরে আছি আর্ত দুই ঠোঁট তুমি চোখ বন্ধ করো, আমিও দুচোখ ঢেকে শুনি যেন কোন্ তল থেকে উঠে আসে পাতালের শ্বাস সমস্ত দিনের মূর্ছা সেচন পেয়েছে এইখানে মুহূর্ত এখানে এসে হঠাত্ পেয়েছে তার মানে নিজের পায়ের চিহ্ন নিজে আর মনেও রাখেনি আমিও রাখিনি কিছু, তবু […]