আমি সেই অবহেলা
আমি সেই নতমুখ
নিরবে ফিরে যাওয়া
অভিমান ভেজা চোখ
আমাকে গ্রহন কর
উৎসব থেকে ফিরে যাওয়া
আমি সেই প্রত্যাখ্যান
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে
নেয়া ঘোলাটে চাঁদ
আমাকে আর কী বেদনা দেখাবে
তপ্ত শীশার মতন পুড়ে পুড়ে একদিন
পাথর হয়েছি শেষে
হয়েছি জমাট শিলা
তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে
একরাশ জলের আকুতি
ঝর্ণার মত নেমে যেতে চায় কিছু মাটির শরীরে
আমি সেই অবহেলা
সেই নতমুখ
পাথরের নিচের করুন বেদনার জল
আমাকে গ্রহন করো ”
Related Articles
যে আমায়
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায়, আমি তার ভুল গোপন সিন্দুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি, মনে আছে, জলের সংসার মনে আছে? যে আমায় চেনে আমি তাকেই চিনেছি! যে আমায় বলেছিল, একলা থেকো না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল, অত্যাগসহন আমি তার ত্রাগ […]
মাস্টার বাবু
আমি আজ কানাই মাস্টার, বড় মোর বেড়াল ছানাটি আমি ওকে মারি নে মা বেত, মিছিমিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি ‘শোন, শোন’। দিনরাত খেলা খেলা খেলা, লেখা পড়ায় ভারি অবহেলা। আমি বলি ‘চ ছ জ ঝ ঞ’ ও […]
দুর্দিন চিরকাল থাকে না
যখন দুর্দিন ঘনিয়ে আসে তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরী কাজ। যাঁদের মুখে সব সময় কথার খই ফোটে তাঁদের দরকার তখন কিছুদিনের জন্যে বাক্সংযম অভ্যাস করা। দুর্দিন আসছে, এই খবরটুকু যাঁদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না, তাঁরা কবি, অধ্যাপক, রাজনীতির পন্ডিত অথবা নেতা যা-ই হোন না কেন, তাঁদের উচিত এখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই […]
One thought on “আমি সেই অবহেলা”
Comments are closed.


দাদা, আমার নাম জিহান আল হামাদী । অনেক ধন্যবাদ অনুরোধটি রাখার জন্য । :)