কবিতা

আন্দোলন ও ছেঁড়াপত্র

প্রিয়তমা, তোমাকে এমন সময় ভালবেসেছিলাম যখন তোমাকে ভালবাসার কোন সময় ছিল না, আমি ছিলাম শাহবাগে, জাগরণের প্রজন্ম চত্বরে আর তুমি কোথায় ছিলে জানিনা খোঁজ নেয়ার মত সময় ছিলনা । আন্দোলনের ডাকে যখন পুরো দেশ উত্তাল তখন ঘরে বসে তোমায় নিয়ে কিভাবে স্বপ্ন দেখি, বল ? তাই চলে যাই, কিছুটা দুরেও সরে যাই গোপনে । এখানের […]

কবিতা

প্রত্যাশা

কারুকে দিয়েছ অকাতরে সব ঢেলে সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে। অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে ভালবেসে কিছু প্রত্যাশা করা ভুল। আলোকিত ঘর হারিয়ে ধরেছ অন্ধকারের খুঁটি যারা যায় তারা হেসে চলে যায়, পেছনে দেখে না ফিরে। তলা ঝেড়ে দিলে, যদিও জোটেনি কানাকড়ি কিছু হাতে তুমি অভুক্ত, অথচ তোমার […]

কবিতা

আমার ডুগডুগি

আমি মমতা থেকে তুলে এনেছিলাম পরিহাস আমি বিষাদ থেকে তুলে এনেছিলাম অশ্রু আমি ঘুম থেকে তুলে এনেছিলাম স্বপ্ন আমি স্মৃতি থেকে তুলে এনেছিলাম অভিমান আমি শব্দ থেকে তুলে এনেছিলাম কবিতা তুমি কোনোদিন কিছুই খেয়াল করোনি আমি বিষাদসিন্ধুর তীরে দাঁড়িয়ে ডুগডুগি বাজিয়েছিলাম তুমি সেই বাঁদরনাচের বাজনা শুনতে পাওনি। উত্তরের অনন্ত বাতাসে ঝরা পাতার মতো উড়ে উড়ে […]

কবিতা

সমতার অসম প্রেম

ভালবাসা তোমার-আমার যতটা অসম বৃদ্ধাঙ্গুলির বাঁধন ততটাই মসৃণতায় বেধে রাখে বয়সের ব্যবধানে ছেলেরা বড় হয় আর মেয়েরা ছোট- আমরা না হয় অবুঝ হলাম, রীতির বিরোধী হলাম । সমাজ দিয়ে কী হবে ? ভালবাসা কি কোনদিন সমাজের পা মাড়িয়েছে ? শাশ্বত চিন্তাধারার ঊর্ধ্বে থাকে অসম প্রেম সেটা তোমার-আমার মত নগণ্য বুঝলেও সমাজ বোঝে না, না বুঝুক […]

কবিতা

নিঝুম রাত্রি

নিঝুম রাত্রি… ঘুমিয়ে গেছো কি প্রিয়সি ? নাকি আমার মত চাঁদের আলোয় কাটাও নিশি ? এখনো কি তোমার দীঘলে জোনাকি ঠাই খোঁজে- না আমার মত চন্দ্রাহত, ব্যথিত অহরাত্রি ? যদি নির্ঘুম রাত কেটে যায় তোমারও তবে জানার বাইরে একটু তাকিয়ে দেখো- ঘুমাওনি বলে তারাগুলো আজ রাতপ্রহরী এখনো দুরের ল্যাম্পপোস্টের আলো টিমটিমিয়ে জ্বলছে; এক তোমার জন্য […]

কবিতা

মেঘচিঠি

মেঘ, কেমন আছ? মনে পড়ে আমায় ? ভুলে গেছ ? জানো, তোমার সাথে আমার প্রেম ছিল না ! কোনদিন, মুখ ফুটে বলতেই পারিনি তোমাকে ভেবেছি চলে যাবে, কিন্তু পুরো শহর আমাদের সম্পর্ক টাকে ধরেই নিয়েছিল এই তো হয়ে গেলো, আনুষ্ঠানিকতা শুধু সময় মাত্র ! জানতে তুমি, কিছুটা আমিও; কিন্তু দেখো, কিছুই হল না, কিছুই না […]

কবিতা

আমি কবি নই

অনেক যুগ কবিতা লিখিনা ফ্যাকাসে হয়ে যাচ্ছে কালির দোয়াত, কাগজের পাতা সন্ধিকাল পেড়িয়ে হুট করেই বুড়িয়ে গেছে গতরাত; তবু কবিতা লিখতে পারিনি বহুকাল ওরা এখন আর আসে না, একঘেয়ে কবিতা সাজাতে সাজাতে ওরা ক্লান্ত, আমি ছন্দ-প্রতিবন্ধী ।। কী দোষ আমার ? পুরোটা জীবন যে হাতে তুলে নিয়েছি কলম সেই হাত যখন তুলে নেয় অস্ত্র, তখন […]

কবিতা

প্রশ্নবিদ্ধ মৃত্যু

কে বলেছে থাকব না ? দেহ থেকে আগুনপাখিটা একদিন উড়ে যাবে তার মানে তো এই নয়, থাকব না । যেভাবে ছিলাম সেভাবেই থাকব তোমাদের মাঝে, শুধু দেহটাই থাকবে না । রয়ে যাব- তীব্র ভালবাসার কোন মুহূর্ত হয়ে, অথবা জ্বলন্ত ঘৃণার মাঝে, জানি,না থাকলেও আড্ডায় শুধু একবারের জন্য হলেও আমার অনুপস্থিতি ভিজিয়ে যাবে বুকের বক্র-ত্রিভুজ । […]

কবিতা

বিলাপ অথবা আরেকটি ভালবাসার কবিতা

গ্রিলের ফাঁকে মখমলে চাঁদ পেড়িয়ে ঠিক দু’পা এগুলেই যে মেলা বসে নিশি-লগ্নে, সেই তারার মেলা নেমে আসুক আজ ছুঁয়ে যাক হাজার শতাব্দীর তৃষ্ণা তোমার চোখ রাঙিয়ে যাক জোনাকের পাপড়ি, এলোমেলো চুলে এঁকে যাক বিভূঁই রুপালি জলে চুপচাপ আমার হয়ে থেকো !! মহাকাশের নক্ষত্র খুলে ছায়াপথ যে মালা বানিয়েছিল সুতোর মায়াজালে, তুমি তাকে পূর্ণ করো আলিঙ্গনে […]

কবিতা

বৃষ্টি এবং কয়েক ফোঁটা অনুভূতি

জানালার পর্দা সরিয়ে বাইয়ে তাকাও হাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শ নিয়েছো ? ফোটায় ফোটায় কত শীতলতা লেগে আছে, তাই না ! অনুভব করে দেখো…।। ওরা শুধু তোমাকে ভিজিয়ে দেয়ার জন্য নেমেছিল কয়েক ফোঁটা জল মুখে মেখে নাও, বলো, আমাকে অনুভব করতে পারছো এখন ? কিশোরী দেহে আজ শাড়ি পড়েছিলে প্রথমবার হাতে কাচের লাল চুড়ি, চোখে কাজল- […]