আমার চোখে অনেক দুপুর
তোমার চোখে শতেক সন্ধ্যা
নিত্য খেলে হীরের নূপুর ছিপছিপে রজনীগন্ধ্যা
বর্ষা মুখর নিবিড় রাত্রি
এলোমেলো নীরবতা
বেগ আকুল ক্লান্তযাত্রী
অশ্রু কেবল কয়যে কথা
।গানের চেয়ে অধিক সজল
গভীর ঘন দীর্ঘনিশাস
তাইতো খুঁজি শেষ সম্বল
অধিক কিছুর করিনি আশ।
Related Articles
ভালোবাসা বলতে আমি কী বুঝি
ভালোবাসা বলতে আমি কী বুঝি একটু ব্যাখ্যা করা দরকার কেন একটি জীবনভর শুধু ভালোবাসা ভালোবাসা করলাম, প্রেমে ও নারীতে এত বেশি মুগ্ধ হলাম আমি তারও নিশ্চয় একটি গূঢ় কারণ আছে; ভালোবাসার মধ্যে মানুষের জন্ম, নারীগর্ভ থেকে তার এই মর্ত্যে আসা নারী তার মাতৃস্নেহ, নারী তার প্রথম মা ডাক, এই নারী তার মাতৃভাষা, নারী তার এই […]
সেবার শীতের অগ্নি
সেবার অঘ্রানে শীত হাড়ে হিম নিয়ে নেমেছিল, সেবার শত্রুর সাথে গ্রীষ্মকালে যুদ্ধ শুরু হয়। পুরনো বন্দুক! আর, কার্তুজেরও খুব টান ছিল— কেবল প্রচুর ছিল আগুনের কাঠ বনময়। তবুও আগুন জ্বেলে অঘ্রানের শীত তাড়াবার উপায় ছিল না—হেতু, অবস্থান শত্রু জেনে যাবে। হিম সহ্য করে যাচ্ছি, আমাদের হাত-পা অসাড়, অথচ আঙুল ছিল ট্রিগারেই—সতর্কতা চাপে! এবং করোটি জুড়ে […]
নীলপদ্ম
-ঝরাপাতা- ভোরের আলোয় হঠাৎ দেখি তোমায়- শিয়র পানে দাঁড়িয়ে আছ। প্রতিটি দুর্বাঘাসের আগায়, বিন্দু বিন্দু মুক্ত ছড়িয়ে, ঘুম ভাঙালে। বাইরের আলো চোখ মেলেনি, সূর্যটা এখন, তোমার টিপের মতো লাল মানিয়েছে সুন্দর, আকাশের কালো কপালে। স্নানের পর তোমার ভিজে চুলের থেকে ফোঁটা ফোঁটা… শিশিরগুলো নিঃশব্দে ধানের শিষে, পাতার- ডগা বেয়ে, শুকনো মাটির […]

