এইতো তোমার স্পষ্ট সমাজ-সংসার-ঘরদোর,
এই যে তোমার প্রিয় দৃশ্যমান শস্যের প্রান্তরহরিৎ
প্রতালি আর বহমান লাবণ্যের ধারা;
সুখী গৃহকোণ ছিরে সবুজের ধারাবাহিকতা-
দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসা বিহ্বল বাতাস,
চালবাহী বিদেশী জাহাজ, নীল নাবিকের গলা,
সমতল জলের ওপরে ভাসমান মূল্যবোধ-
তোমর এ-সব কিছু সমসৃণ জীবনের দায়!
বিপরীত চিত্রটিও আঁকা আছে চোখের সম্মুখে;
পদ্মা ও মেঘনা জুড়ে বিস্তারিত জেলেদের জাল,
ছোট ছোট দেশি নৌকো দুলে ওঠে দুরন্ত দোলায় –
মানুষের শ্রম-রক্ত-ঘাম-অশ্রু অবিরাম ঝরে!
জলের রুপালি শস্য মধ্যস্বত্বভোগীর কবলে
চলে যায় : তীরে ফেরে শূন্য হাতে অবসন্ন দেহ!
Related Articles
এবার হয়েছে সন্ধ্যা
এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না – নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো। শ্রাবনের মেঘ কি মন্থর! তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলোছলো যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো। এবার হয়েছে […]
প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার
( ১৯৬৩ সালে রচিত এবং ১৯৬৪ সালে ‘হাংরি বুলেটিন’-এ প্রকাশিত এই কবিতাটির জন্য মলয় রায়চৌধুরী গ্রেপ্তার হন– সাহিত্যে অশ্লীলতা ও সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে । তাঁর বিরুদ্ধে ৩৫ মাস ব্যাপী মকদ্দমা চলে চলে। কলকাতার নিম্ন আদালতে তাঁর সাজা হলেও উচ্চ আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন। মলয়ের পক্ষে আদালতে সাক্ষী ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তরুণ সান্যাল, জ্যোতির্ময় […]
আমার প্রেমিকা
আমার প্রেমিকা- নাম তার খুব ছোটো দুইটি অক্ষরে নদী বা ফুলের নামে হতে পারে এই দ্বিমাত্রিক নাম, হতে পারে পাখি, বৃক্ষ, উদ্ভিদের নামে কিন্তু তেমন কিছুই নয়, এই মৃদু সাধারণ নাম সকলের খুবই জানা। আমার প্রেমিকা প্রতম দেখেছি তাকে বহুদূরে উজ্জয়িনীপুরে, এখনো যেখানে থাকে সেখানে পৌঁছতে এক হাজার একশো কোটি নৌমাইল পথ পাড়ি দিতে হয়; […]

