এই দেশ আমাকে যে এতো ভালোবাসে, এই মাটি
এতো তার বুকের মমতা দিয়ে আগলে রাখে, ছায়া দেয়
সিক্ত করে আমার জীবন;
এই লতাগুল্ম ফুল ও উদ্ভিদ, এই পাখি ও পতঙ্গ
রাখালের মর্মরিত বাঁশি রাখালের উদাসীন
গান
আমাকে এতো যে মাতিয়ে রাখে, এতো যে
উদ্বুদ্ধ করে
আমি আজ সেই ভালোবাসার জন্য অশ্রুজল ফেলি
বড় ইচ্ছা করে এই মাটিতে আবার আমি
শিশুর মতন গড়াগড়ি দেই,
সারাদেহে মাখি এই মাটির শুদ্ধতা
ইচ্ছা করে আবার নদীর জলে অবুঝ
কিশোর হয়ে যাই
হলুদ পাখির খোঁজে বনে বনে ঘুরি;
এই মানুষের হস্তাক্ষর মর্মে রেখে দেই
জন্মে জন্মে যেন ফিরে আসি এই বাংলায়।
Related Articles
কবিতার কসম খেলাম
১৬. কবিতার কসম খেলাম আমি আর আহত হবো না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা […]
শুধু কবিতার জন্য
শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভূবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি একঝলক; শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, মুধু কবিতার […]
ঘরে তোর ভোটার আছে কয়জনা
ঘরে তোর ভোটার আছে কয়জনা মন জানো না …… দিব্যি আছো, খাচ্ছো-দাচ্ছো সকাল-বিকেল জল মাপাচ্ছো। বাঁও মিলছে, মনে ভাবছো, আসলে বাঁও মিলছে না। ঘরে তোর ভোটার আছে কয়জনা …. ভাবছো এমন কাটবে বঁধু ঝোলে লাউ, অম্বলে কদু, বাড়িওয়ালার বিপত্তারণ ভাড়াটের লর্ড শ্রীকৃষ্ণা। মন জানো না, ঘরে তোর ভোটার আছে কয়জনা ? বলছো বটে “একটু-একটু” আসলে […]

