লেবুর পাতার ঘ্রাণে জব্দ তুমি,
করলব্ধ, নাবালিকা ভুমি;
যেতে যেতে ফিরে আসো,
ভালোবাসো সর্বনাশও,
তুমি ঘূর্ণি-রুমি;
হে গর্ভিনী জলাঙ্গিনী,
স্বরস্বতী দুগ্ধবতী,
মা-দুর্গা ওলান –
রেখেছি অমৃতে মুখ,
জন্মে-জন্মে সর্বভূক,
সতৃষ্ণ পরাণ।
দাও শস্য, দাও জল,
আকাশগঙ্গায় খল
নক্ষত্রের ঢল,
জোনাকি বধুর মুখ,
জন্মে-জন্মে সর্বভূক,
পিপাসা অমল।
যাই দূরে যাই,
গোলাবাড়ি ছেড়ে যাই,
শস্যমুখে যাই,
ওরে, উড়ে উড়ে যাই।
Related Articles
দিন আনি দিন খাই
আমরা যারা দিন আনি, দিন খাই, আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি, বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন, স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন, অপমানে মাথা নিচু করে চোরের মত চলে যাওয়ার দিন, খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন, নদীর জলের আয়নায়, বড় সাহেবের ফুলের বাগানে দিন, নৌকার সাদা জালে ঢেউয়ের চুড়ায় ভেসে […]
বাঙলাদেশের কথা (আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম)
যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে, যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ, তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না; আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে। তোমাকে মিনতি করি কখনো […]
ফিরে পেতে চাই
দেশহীন মানুষের আর্তি আমি প্রিয় বন্ধু আজিজের কণ্ঠে শুনে মোহ্যমান— জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক দপ্তরের দায়িত্বে ছিল সে; সংবেদনশীল বন্ধু আজিজের আর্দ্রকণ্ঠ আজও আমি শুনতে পাই— ‘একজন মানুষের দেশ থাকতে হয়;’ আনপড় এই আমিও বুঝতে পারি—‘দেশ’ কতটা দরকার, একজন মানুষের! প্রণম্যা আমার, আমি চাই পিতার স্বপ্নের দেশ— আমার জীবদ্দশায় সেই বাঙলাটি আমি চাই; চর্যাপদের বাঙলা, চণ্ডীদাসের বাঙলা, […]

