তোমার তুলনা মতে নৈশব্দের পাথর ফেটেছে
নিরুত্তর শিলাস্তর তবু আমি স্পর্শ করে বুঝি
দিনান্তের তাপটুকু লেগে আছে পাষানে খানিক,
নির্মম আবেগে তাই গ্লানিতেই গ- চেপে ধরি।
কবে যে তোমার চোখ পৃথিবীর প্রথম আগুনে
লোভীর জিহ্বার মতো তুলে নীল শিখার ঝিলিক
প্রতিশ্রুতি দিয়েছিল অবিরাম চুম্বনে চাপনে
আমার বিদীর্ণ ওষ্ঠে লেপে দেবে রক্তের লালচ
এখনো তেমনি আছি অবিমৃষ্য কবির মতোই
ফাটা ঠোঁটে বলি, ওগো ভালোবাসি তোমাকে কে সেই
যেমন চিলের দৃষ্টি ভূপৃষ্ঠের খাদ্য খুঁজে ফেরে
যেমন মেঘের ভেলা ভেসে গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে
দারুণ বেষ্টন দিয়ে শুরু করে জলের স্তম্ভন অথবা
প্রবল বেগে নেমে আসে এই বাংলাদেশে
আইলের মালিকানাময় কিষাণের ছেকের ভেতর।
আমিও তেমনি নামি ছদ্মবেশী বঙ্গোপসাগর
বৃষ্টি বিবৃতি ঝরি, জলবিন্দু, নিস্তব্ধ তোমাতে।
Related Articles
প্রেমহীন
শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে এখন হৃদয় শূন্য, যেমন রাত্রি রাজপথ ঝকমক করে কঠিন সড়ক, আলোয় সাজানো, প্রত্যেক বাঁকে বাঁকে প্রতীক্ষা আছে আঁধারে লুকানো তবু জানি চিরদিন এ-পথ্ থাকবে এমনি সাজানো, কেউ আসবে না, জনহীন, প্রেমহীন শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে! রূপ দেখে ভুলি কী রূপের বান, তোমার রূপের তুলনা কে দেবে? এমন […]
নজরুলের গান শুনে
নাওয়া, খাওয়া ছাড়িয়া দিয়া, বড়পা কাঁদিতে কাঁদিতে বলিলেন, অভিশাপ দিলাম, তাহার কণ্ঠ যেন চিরতরে স্তব্ধ হইয়া যায় হইলে তাহার সর্বাঙ্গে ঘৃণা মাখিয়া দিব। বড়পার কথায় বুঝিতে পারিলাম নজরুল গীতির গায়ক ইয়াকুব আলী সেইদিন কেন আমার বড়পাকে শুনাইয়াছিলেন ‘জানি বাহিরে আমার তুমি অন্তরে নও’
সৌর সুনামি
সূর্য ভেঙে ভেঙে তৈরি হচ্ছে বলয় আলো লয় পেয়ে পেয়ে নতুন আলো না, আঁধার নেই, নেই কোনো ক্ষয় পিতা সূর্যটা পৃথিবীর জন্যে এতো ভালো হিউস্টন ধরে রাখলো টেলিস্কোপ তার অগ্রডগায় মিলেনিয়াম টোপ ভাঙছে আলোর ঢেউ, দশ কোটি বছর পর সেই ঢেউ জ্বালিয়ে দিচ্ছে বাবুই পাখির ঘর ভবিষ্যতের সেই সৌর সুনামি দেখবো না আমি আমি দেখবো […]

