আধখানা মুখ বাইরে রেখো, আধখানা মুখ অন্ধকারে,
দূর থেকে যেন সবাই তোমায় দেখতে পারে।
ঘুম যদি পায় রাত্রিবেলা, শীতের জটিল অন্ধকারে,
জ্বেলে নিয়ো তাপ উড়কি পাতায়, শুকনো খড়ে।
দূর থেকে তাপ দেখতে পাব, আগুনের জ্বালা অন্ধকারে,
হঠাৎ পথে কী দস্যুতা রে!
কেড়ে নিয়ে যায় ঝরনার মতো ছুটে চলে যায় অন্ধকারে
নিয়ে যায় সব অস্থি-মজ্জা-মাংস কেড়ে।
এখন ওদের সঙ্গে যাব, ভীষণ তরল অন্ধকারে
অস্তিত্বের কিনারপাড়ে।
আধখানা মুখ বাইরে রেখো, আধখানা মুখ গোপন ঘরে
গলে পড়ে যায়, গলে পড়ে যায়, ঝরে পড়ে যায় অন্ধকারে।
Related Articles
শামুক
৫১. শামুক ‘অদ্ভুত, অদ্ভুত’ বলে সমস্বরে চিৎকার করে উঠলেন কিছু লোক। আমি নগরের জ্যেষ্ঠ শামুক একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম, জলে দ্রাঘিমা জুড়ে যে রকম গুটানো ছিলাম, ছিমছাম একা একা ভেতরে ছিলাম, মানুষের কাছে এসে নতুন মুদ্রায় আমি নির্জন হলাম, একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম। ২৯.৭.৮০
মানুষ মূলত যোদ্ধা
জন্ম যদি প্রাকৃতিক, মৃত্যু কেন প্রাকৃতিক নয়? মানুষ মূলত যোদ্ধা, মানুষের নেই পরাজয়। প্রকৃতির মুখোমুখি চিরকাল অতিপ্রাকৃতিক হন্তারক জীবেদের দন্তনখ অতিদানবিক ক্ষুধার দোহাই তুলে যত্রতত্র হাড়মাংস খায় ত্রিভুবনে অন্য সব প্রাণী-অপ্রাণীর; না, তাদের তো নেই কোনো দায় আকাশপাতাল জুড়ে সৃষ্টিসাম্য অটুট রাখার; ক্ষমতার ক্ষুধা-মুখে এ ব্রহ্মাণ্ড তাদের আহার। নিরীশ্বর নয় তারা, বন্ধু তারা শুধু শয়তানের, […]
যে আমায়
যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায়, আমি তার ভুল গোপন সিন্দুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি, মনে আছে, জলের সংসার মনে আছে? যে আমায় চেনে আমি তাকেই চিনেছি! যে আমায় বলেছিল, একলা থেকো না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল, অত্যাগসহন আমি তার ত্রাগ […]

