হরতকি – হেমলক , বারুদের পিপাসা
কারে তুমি বেছে নিলে হৃদয়ের নিবিড়ে?
হে পথিক , কারে তুমি বেছে নিলে পাথেয় ,
নির্মান , নচিকেতা , বিনাশ , না , স্বাস্থ্য?
সারারাত কাঠ কাটে ঘুন পোকা গোপনে ,
সারারাত ধ’রে তরু বোনে কিছু ফুলকে ,
বোনে কিছু সকালের কুসুমের তনিমা
হে পথিক , কারে তুমি বেছে নিলে পাথেয়?
আধাখানা বেলা আছে আর বাকি কুয়াশা …
তাঁতকল কেঁদে ওঠে ক্লান্তির আঘাতে
রাজপথ বুকে নিয়ে জেগে থাকে একাকি
বান্ধবহীন এক ইষ্পাত শহর –
হে পথিক , জানো তুমি?
জেনেছো কি কখনো?
ওই কারা সারারাত শিশিরের মতোন
নিশব্দে চোখ থেকে খুলে রাখে কান্না!
চেয়ে দ্যাখো , আধখানা বেলা আছে সুর্যে
হে পথিক মনে রেখো , আর সব কুয়াশা –
সব শেষে কারে তুমি বেছে নিলে পাথেয়
হেমলক , হরিতকি , মানুষ , না , মনসা?
Related Articles
অন্তরঙ্গে সবুজ সংসার
এটম বোমার থেকে দু’বছর বড় এই-আমি ধ্বংস ও শান্তির মধ্যে মেরু-দূর প্রভেদ মানি না। ক্ষীয়মাণ মূল্যবোধ, সভ্যতার সমূহ সংকটে আমি কি উদ্বিগ্ন খুব?—উদ্বিগ্নতা আমাকে সাজে কি? রাষ্ট্র, রাষ্ট্রনীতি, নেতা, নানাবিধ আইন-কানুন নিয়ন্ত্রিত করে যাচ্ছে যথারীতি প্রকাশ্য জীবন ভিতর-মহল জেঁকে বসে আছে লাল বর্ণমালা। সদরে-অন্দরে—অনিবার্য সংঘর্ষের ফলে—গড়ে সবুজ সংসার।—স্বভাবত সদর-বিমুখ আমি ভিতর-সন্ধানী আলো ফেলি সান্ধ্য-শামুকের সুখে। […]
পরিচয়পত্র
মনের ভেতর সুনীল বয়ে বেড়াও- অথচ বলো কিনা- প্রেম বোঝো না ! ঠোঁটের ডগায় সিডনী শেলডন এর প্রেমালাপ- অথচ চোখের রাত্রিশূন্যতা বোঝো না ! তবে তুমি কী বোঝো ? নিজেকেও তো চেনো না; বোঝো না, এসো, তোমাকে পরিচয় করিয়ে দিই- এই হলে তুমি, আর এই আমি । দুজনে মিলে “তুমি-আমি” হয় না, “আমরা” হয় । […]
থাকবি আমার হয়ে – ৩ (শেষ পর্ব)
তুই আমার হবি ? একটু ভালবাসলে কী খুব ক্ষতি হয়ে যাবে তোর ? তোর অনামিকা অলংকারে সাজাতে না পারলেও আঙুলের স্পর্শে পরিপূর্ণ করে রাখবো তোর হাত, ওই আঙুলের ভাঁজে তুই নিজেকে লুকাবি আঙুল গুলো তোকে ছেড়ে যাবে না কোনদিন দিব্যি দিয়ে বলছি ।। তোর শাড়ির আঁচলে যখন মুখ লুকাবে অনাদৃত নিঃশ্বাসের সুখ, দিব্যি দিয়ে বলছি […]

