তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে।
আমি মানুষের ব্যাকরণ,
জীবনের পুষ্পিত বিজ্ঞা্
আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান_
আমাকে চিনতেই হবে,
তাকালেই চিনবে আমাকে।
আমাকে না চেনা মানে
মাটি আর মানুষের প্রেমের উপমা সেই
অনুপম যুদ্ধকে না চেনা।
আমাকে না চেনা মানে
সকালের শিশির না চেনা,
ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিদ না চেনা।
গাভিন ক্ষেতের ঘ্রাণ, জলের কসম, কাক,
পলিমাটি চেনা মানে আমাকেই চেনা।
আমাকে চেনো না?
আমি তোমাদের ডাক নাম, উজাড় যমুনা।
Related Articles
আত্মা
প্রতিটি ট্রেনের সঙ্গে আমার চতুর্থভাগ আত্মা ছুটে যায় প্রতিটি আত্মার সঙ্গে আমার নিজেস্ব ট্রেন অসময় নিয়ে খেলা করে। আলোর দোকানে আমি হাজার হাজার বাতি সজিয়ে রেখেছি নষ্ট-আলো সঞ্জীবনী শিক্ষা করে আমার চঞ্চল অহমিকা। জাদুঘরে অসংখ্য ঘড়িতে আমি অসংখ্য সময় লিখে রাখি নারীর ঊরুর কাছে আমার পিঁপড়ে দূত ঘোরে ফেরে আমারই ইঙ্গিতে তারা চুম্বনের আগে কেঁপে […]
দহন……নীলাঞ্জনা নীলা
একাকী নিঃশ্বাস পুড়িয়ে দিক , জ্বালিয়ে দিক , চতুর্দিক— অরণ্য যদি জ্বলতে পারে সহস্র কোটি দূরত্ত্বে থাকা সূর্যের আলোয় , নিঝুম রাত যদি অন্ধকারে পথ চলতে পারে জ্বলন্ত দিনকে বুকে নিয়ে নির্ঘূম— তাহলে , উত্তপ্ত নিঃশ্বাস কম করে হলেও একটি ফোষ্কা ফেলতে পারে , পারুক । যে ভালোবাসার বদলে ভালোবাসা দিতে অনিচ্ছুক । তার কাছে […]
ছায়ামানবী
মাঝে মাঝে তোমাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় তোমার ঠোঁট, গাল, চিবুক তোমার রহশ্যময়ী কণ্ঠ যা আজও আমি শুনতে পাইনি । আচ্ছা, তোমার স্পর্শ আসলে কেমন ? তোমার স্পর্শে কি আমার অনুভূতি গুলো জেগে উঠবে ? মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার নরম ঠোঁটে সেঁটে দেই আমার ঠোঁটের আর্দ্রতা, তোমার ঊরুসন্ধিতে ভেসে থাকা পাপড়িটা ভিজিয়ে দেই […]

