তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে।
আমি মানুষের ব্যাকরণ,
জীবনের পুষ্পিত বিজ্ঞা্
আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান_
আমাকে চিনতেই হবে,
তাকালেই চিনবে আমাকে।
আমাকে না চেনা মানে
মাটি আর মানুষের প্রেমের উপমা সেই
অনুপম যুদ্ধকে না চেনা।
আমাকে না চেনা মানে
সকালের শিশির না চেনা,
ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিদ না চেনা।
গাভিন ক্ষেতের ঘ্রাণ, জলের কসম, কাক,
পলিমাটি চেনা মানে আমাকেই চেনা।
আমাকে চেনো না?
আমি তোমাদের ডাক নাম, উজাড় যমুনা।
Related Articles
প্রেম
We must Love one each other or die–W.H.Auden না, প্রেম সে কোন ছিপছিপে নৌকো নয়- যার চোখ, মুখ, নাক ঠুকরে খাবে তলোয়ার-মাছের দঙ্গল, সুগভীর জলের জঙ্গলে সমুদ্রচারীর বাঁকা দাঁতের জন্যে যে উঠেছে বেড়ে, তাকে, হ্যাঁ, তাকে কেবল জিজ্ঞেস ক’রো, সেই বলবে না, প্রেম সে কোনো ছিপছিপে নৌকো নয়, ভেঙে-আসা জাহাজের পাটাতন নয়, দারুচিনি দ্বীপ নয়, […]
গদ্যছন্দে মনোবেদনা
ভেবেছিলাম নিচু করবো না মাথা, তবুও ভেতরের এক কুত্তার বাচ্চা মাঝে মাঝে মসৃণ পায়ের কাছে ঘষতে চায় মুখ, জানি তো অসীমে ভাসিয়েছি আমার আত্মার শাদা পায়রা দূত, বলেছি মৃত্যুর চেয়েও সাচ্চা মানুষের মতো বেঁচে থঅকা- তবু তার দু’একটা পালক খসে জ্যোস্নায় মনখারাপ হিমে। মাঝে মাঝে গদি মোড়া চেয়ারে বসলেও ব্যথা করে পশ্চাৎদেশে, আমি জানি আচম্বিতে […]
যবনিকার ভূমিকা
বসি কাহারো লাগি, ঐ পথ চাহি, আলোখানি জ্বালিয়া কে এসেছিল? কে বা তাহা জানে, মনের সে ভাঙা দ্বার খুলিয়া মনের কুঁড়ি, ফুল হবে যবে, ফেলনা তাহারে তুলিয়া আপন গৃহ ত্যাজি, তারে হেরি ফিরি আজি, এই পরবাসে সকল রাগ-অনুরাগ, ঐ বয়ে যায় বিষণ্ণ বাতাসে সুবিজন দেশে, ধাই অনিমেষে, কেন তবু আজি আঁখি ভরে আসে দগ্ধ রাজপথে […]

