-ধরো কোনো একদিন তুমি খুব দূরে ভেসে গেলে
শুধু তার তোলপাড় ঢেউগুলো আজন্ম আমার
বুকের সোনালী ফ্রেমে পেনটিং-এর মতো রয়ে গেল।
এবং তা ধীরে ধীরে ধুলোয়,ধোঁয়ায়,কুয়াশায়
পোকামাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি?
– ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যাই
আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের
এইসব ঘন রঙে ,বসন্তবাতাসে,বৃষ্টিজলে।
যখন যেমন খুশী ওয়াটার কালারের আঁকা ছবিগুলো
অম্লান ধাতুর মত ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে।
-তার মানে সত্যি চলে যাবে ?
-তার মানে কখনো যাবো না ।
Related Articles
প্রেমেই বৃদ্ধি পরমায়ু
লোকে কয়— প্রেমেই নাকি বৃদ্ধি হয় পরমায়ু স্নায়ুর ভেতর খেলতে থাকে নানান তৃষ্ণা কেউবা শ্যামল কেউবা শাদা কেউবা কৃষ্ণা— তবু প্রেমের নাই বিতৃষ্ণা। বাছাই করতে পারলে তবে ধরতে যেন ইচ্ছে হবে, ছুঁয়ে দেখতে মনটা ব্যাকুল, পরাণ কাঁপে— হাঁটতে গেলে ইচ্ছে করে ছুঁয়ে দেখি, আরে আরে আমি তবে করছি একি! এ কভু নয় আমার লজ্জা-শরম ও […]
মুজিবের মুখ ও অন্যান্য কবিতা
মুজিবের মুখ মানে বাঙালির মুখ মুজিবের মুখ মানে বাঙালির সুখ মুজিবের মুখ মানে নদী আঁকাবাঁকা মুজিবের মুখ মানে প্রগতির চাকা মুজিবের মুখ মানে নৌকার পাল মুজিবের মুখ মানে কৃষকের হাল মুজিবের মুখ মানে জেলেজোলাতাঁতী মুজিবের মুখ মানে বাঙালির জ্ঞাতি মুজিবের মুখ মানে হালের লাঙল দাড়ীমুখে সারিগান পাহাড়িয়া ঢল মুজিবের মুখ মানে ধান আর পাট ধনধান্যপুষ্পময় […]
হে সময়, অশ্বারোহী হও
বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল। যাচ্ছি যাব, যাচ্ছি যাব এই গড়িমসি করে চূড়ো ভাঙা চাকা ভাঙা রথ যে রকম ঘাড় গুজে ধুলোয় কাতর, সে রকমই শুয়ে বসে আছে। খেয়াঘাটে পারাপার ভুলে-যাওয়া, নৌকার মতন, সময় এখন। মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা ছিড়ে গেছে স্ম্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা […]

