তোমাকে বাজাই
সমুদ্র-শাঁখ তুমি।
গাছে ফুল আসে
ফুলেরা কিশোরী হয়।
ডালপালাগুলো
সবুজ পাতার খামে
চিঠি লিখে লিখে
প্রেম নিবেদন করে।
ফ্রক ছেড়ে শাড়ি পরে
সমগ্র বনভুমি।
তমাকে ভাসাই
মেঘের নৌকা তুমি
তুমি জান লাল
প্রবালের নিল দ্বীপ।
অমরাবতীর
দরজায় এসো নামো,
খাট-পালঙ্ক
পেতে দেয় জোৎস্নারা।
বুড়ি চাঁদ এসে
ঝাড়-লন্ঠন জ্বালে।
পৃথিবীর ফাটা গালে
হেসে ওঠে পুর্নিমা।
Related Articles
জন্মদিনের কবিতা
অসাধ্য নয়, কিছুই এখন অসাধ্য নয় তোমার পক্ষে নদীর উপর নৌকো রাখো পুরুষ রাখো নারীর বক্ষে মাঠের শেষে গাছটি রাখো গাছটিতে হও নিষিদ্ধ ফল পথিকজনকে দেখাও পথে গুচ্ছ গুচ্ছ তরুণীদল গ্রামের মধ্যে পথ পেতে দাও পুষ্করিণী, পথের পাশে নোটনরা সব নাইতে নামুক কাপড় শুকোক দূর্বা ঘাসে এসব যদি পারো ঠাকুর এসো, আমার মাথায় চাপো চূর্ণি […]
আবুল-বিষয়ক কবিতা
এ পাড়ার সকলেই জানে তিন তিনবার ডুব-সাঁতারে হেরেছ তুমি আবুলের কাছে। সেই আবুল এখন ঢাকায় টেম্পু চালায় আমি ঢাকা গেলে সে আমাকে একবার চিড়িয়াখানায়, দুইবার চন্দ্রিমা উদ্যানে বেড়াতে নিয়ে গিয়েছিল। গিয়ে দেখি, জোড়া জোড়া পাতিহাঁস হাঁটছে লেকের পাড়ে, খুব ভালো লাগল আমার এমনকি আবুলেরও। কিছুদিন আগে শুনলাম, আবুল যে শুধু আমাকেই তার টেম্পুতে চড়িয়েছে তা-ই […]
ডাকবাংলোতে
ফুটে উঠলো একটি দুটি টগর কন্ঠে মুক্তো- মালা মরি মরি তোমরা আজ সকালবেলার প্রসণ্নতা এক মুহূর্তে শিশির ভেজা আলো নর্মছলে তোমরা অন্সীরী। ‘কী সুন্দর ঐ টগর ফুল দুটো- খোঁপায় গুঁজবো আমি!’ প্রাক-যুবতী বারান্দার প্রান্তে এসে আঁখি তুললো- সদ্য ভোর, বিরল হওয়া, ঠান্ডা রোদ সাংকেতিক পাখির ডাক, উপত্যকায় নির্জনতা আমি বেতের ইজিচেয়ারে অলস। ফুলের থেকে চোখ […]

