পাঁচটি উজ্জ্বল মাছ ঝর্না থেকে নেমে এসেছিলো।
এখন, রহস্যময় জলে, খেলা করে অবিরল।
পদ্মায় গিয়েছে একটি– মেঘনায়-যমুনায়-সুরমায়–
আর-একটি গোপন ইচ্ছায়। পাঁচটি উজ্জ্বল মাছ
ঝর্না থেকে নেমে এসে সাঁতরে চলে বিভিন্ন নদীতে।
পাঁচটি উজ্জ্বল মাছ জলের রহস্য ভেদ করে
এখন একাকী এক শব্দহীন সমুদ্রে চলেছে।
Related Articles
দামাল মেয়ে
দুরন্ত, দামাল, দস্যি মেয়ে তার অনেক ডাক নাম। পায়ে সরষে দিয়ে চড়কি কেটে বেড়াত সারা গ্রাম। ওপাড়ার হারান কাকার বাগান থেকে রোজ আমড়া চুরি করত তারপর পুঁচকে সাগরেদদের নিয়ে বসতো দামোদরে তীরে কাঁচা লঙ্কা, নুন সহযোগে জমে উঠত চরুইভাতি। একবার তো নেপালদের বাগান থেকে গোটা কলার কাঁদ কেটে নিয়ে এসেছিল। নেপালের বাবা জানতে পেরে, সে […]
কবিকে লিখতে দাও
তুমি কথা বলো চোখ দিয়ে, ঠোঁট দিয়ে নয়, অকাট মূর্খ আমি সে ভাষা বুঝতে কষ্ট হয়। আঙুল ভাসিয়ে দিয়ে বাতাসে চিত্রকলা আঁকো, জোছনার কাঁথা মুড়ে নক্ষত্রের পালঙ্কে শুয়ে থাকো। তোমার গহন চুলে আকাশ ছড়িয়ে দেয় নীল, শাড়ির আঁচল থেকে উড়ে যায় ধবল গাঙচিল। আমি তো গো-মূর্খ বুঝি না কিছুই এই ভাষা, জয়ের স্বপ্ন নিয়ে অযথা […]
ভাষা
ক খ গ বলছি মোরা বাংলা ভাষা এই ভাষাতে মোদের সবই চাওয়া এই ভষাতে মোদের সবই পাওয়া। গ ঘ ঙ এই ভাষাতে মোদের বেড়ে ওঠা এই ভষাতে মোদের মা বলে ডাকা এই ভষাতে মোদের সপন মনে গাথা। চ ছ জ এই ভষাতে হাসছি মোরা এই ভষাতে হাউ মাউ করে কাদা এই ভষাতে বাচার সপন দ্যাখা। […]

