একাকী তদন্ত সেরে ফিরে এলো
আমার কুকুর;
বললো_ প্রভু,
মানুষ আসলে ফুল পছন্দ করে না; তার চেয়ে
রুটি ও সবজির গন্ধ ওরা বেশি ভালোবাসে! তবু
‘গোলাপ’ ‘গোলাপ’; বলে কান্না করা
ওদের স্বভাব_
একজন গোলাপ সুন্দরী
এক ঘণ্টাব্যাপী শুধু
এই কথা আমাকে বোঝালো!
Related Articles
একটু নাহয় ঝগড়াই করেছি
একটু ঝগড়া করেছি দেখেই কি আজ এত অভিমান ? চোখের কোণে ওই ভাসমান জলের ফোঁটা ঘুমের সাক্ষী হয়ে গেছে তোমার; আগুনের সাথে প্রেম করছো সুদর্শনা একটু আঁচ তো লেগে যেতেই পারে, এতটুকু সহ্য করতে পারলে না ! এভাবে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তে হবে ? আমার যদি রাত না হও তবে নাহয় আকাশ হলে, কুহকীর […]
এসো দুখজাগানিয়া
রাত্রির গভীরে সুড়ঙ্গ কেটে খুঁজি তোমাকে। খরস্রোতা সময় নদীর উচ্ছ্বাসে ভেসে যাও তুমি; তোমার নখ, চুলের ডগা, নোনা ঠোঁট উড়ে যায়, ভেসে যায় দাম্ভিক মেঘের সাথে। কিনারায় পাথরের টুলে বসে আমি মরু পর্বতের মতো শুষ্ক শীতল। রাত্রি যত নিকষ হয় জ্যোৎস্না মাহুতের কুশ নেমে আসে বুকে। এখন তোমাকে খুব দরকার। একটু নেমে আসবে বৃষ্টি ব্যান্ডেজ […]
প্রশ্নবিদ্ধ মৃত্যু
কে বলেছে থাকব না ? দেহ থেকে আগুনপাখিটা একদিন উড়ে যাবে তার মানে তো এই নয়, থাকব না । যেভাবে ছিলাম সেভাবেই থাকব তোমাদের মাঝে, শুধু দেহটাই থাকবে না । রয়ে যাব- তীব্র ভালবাসার কোন মুহূর্ত হয়ে, অথবা জ্বলন্ত ঘৃণার মাঝে, জানি,না থাকলেও আড্ডায় শুধু একবারের জন্য হলেও আমার অনুপস্থিতি ভিজিয়ে যাবে বুকের বক্র-ত্রিভুজ । […]

