তেরোই জুলাই কথা দিয়েছিলে আসবে ।
সেই মত আমি সাজিয়েছিলাম আকাশে
ব্যস্ত আলর অজস্র নীল জোনাকি।
সেই মত আমি জানিয়েছিলাম নদীকে
প্রস্তুত থেকো,জলে যেন ছায়া না পড়ে
মেঘ বা গাছের।তেরোই জুলাই এলে না।
জ্বর হয়েছিল? বাড়িতে তো ছিল টেলিফোন।
জানালে পারতে।থার্মোমিটার সাজাতাম।
নীলিমাকে ছুঁয়ে পাখি হতো পরিতৃপ্ত
Related Articles
স্বর্গে যা নেই – হাফিজ
অনুবাদ: সুভাষ মুখোপাধ্যায় গালে-কালো- তিল সেই সুন্দরী স্বহস্তে ছুঁলে হৃদয় আমার, বোখারা তো ছার, সমরখন্দ ও খুশি হয়ে তাকে দেব উপহার । স্বর্গে যা নেই, আমি যেন পাই হে সাকি, বানাও এমন বিধান, রুকনাবাদের নদীর কিনার, মুসল্লার সে ফুলের বাগান । খন্ডিত এই প্রেম দিয়ে আমি পারি না বাঁধতে সে অপরূপাকে ; রং তিল চুল […]
তুমি বলেছিলে
দাউদাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। পুড়ছে দোকানপাট, কাঠ লোহা-লক্কড়ের স্তূপ, মসজিদ এবং মন্দির দাউদাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। বিষম পুড়ছে চতুর্দিকে ঘরবাড়ি। পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলি, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরোনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয়ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিগ্গি্বদিক। নবজাতককে বুকে নিয়ে উদভ্রান্ত জননী বন-পোড়া হরিণীর […]
পরানের পাখি
৩৪. পরানের পাখি পরানের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাঙ্খিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো,–শুনুক মানুষ। পরানের পাখি তুমি একবার সেই কথা কও, অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে এতোদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে আর কতো কোটি দিয়েছো ঠোকর, বিষে বিষে নীল হয়ে গেছি, শুশ্রূষায় এখনো কী ভাবে তবু শুভ্রতা […]

