-ইলাস্ট্রেটেড উইকলিতে তোমার তিনটে কবিতা ছাপা হল
আমায় কিন্তু বলনি।
মধুমিতার সঙ্গে দেখা এলিয়াসে,সেই আমাকে বলল।
শুনে এমন রাগ হল যে ভেবেছিলাম বন্ধ করব দেখা।
তুমি কোথায় কী লিখেছো তা শুনতে হবে হাটের লোকের মুখে ?
সেই রাগেতেই চিঠির জবাব লিখেও তাকে কবর দিয়ে এলাম
লেপ-তোশকের নীচে।
-উপরে কাঁটা নীচে কাঁটা উঠতে বসতে লাথি-ঝাঁটা
এমনি আমার ভাগ্য।
তমার কাছেই পেয়েছিলাম শুকনো পাতায় প্রথম বৃষ্টিজল
তুমিই প্রথম শুনিয়েছিলে সেই বাঁশি যা ক্ষতের মুখে মলম।
তেমনি আজও তমার মুখেই শুনছি প্রথম
ইলাস্ট্রেটেড উইকলিটার কথা,
এ পর্যন্ত চোখের দেখাও দেখিনি।
রাগের মেঘটা সরিয়ে দিয়ে এবার একটু প্রসন্ন মুখ তুলুন।
Related Articles
নিশির ডাক
নিশির ডাক শুনে মাঝরাত্তিরে যারা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এখন আবার খুব শান্ত আর খুব সুন্দর এই সকালবেলায় একে-একে সেই ছেলেগুলো যে যার ঘরে ফিরে আসছে। ওদের ছেঁড়া জামাকাপড়, ওদের রক্তাক্ত হাত-পা, আর সেইসঙ্গে ওদের ভাষাহীন চাউনি দেখেই বোঝা যায় যে, যা পাবে বলে ওরা রাস্তায় গিয়ে নেমেছিল, তা ওরা পায়নি। মাথা নিচু করে ওরা […]
এক অপ্রেমিকের জন্য
এই শহরেই তুমি বাস করবে, কাজে অকাজে দৌড়োবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে, মদ খাবে, তুমুল হৈ চৈ করবে, রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না। ফাঁক পেলে কোনও কোনও সন্ধেয় এ বাড়ি ও বাড়ি খেতে যাবে, খেলতে যাবে, কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারও শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোনও বাড়িতেই হয়তো। এ পাড়াতেই […]
বন্ধুকে মনে রাখার কিছু ২
দল বেঁধে সিনেমায় ঢুকে মনে পড়ে যায় যদি আমাকে সবার কোনোদিন দীর্ঘায়িত পর্দার অলৌকিক স্পর্শে সেদিন পরিপূর্ণ শিহরনময় একটি দুঃখের দৃশ্যে আমাকে খুঁজবে তুমি? ঘরে ফিরে যাবার বেলায় মনে হবে? নাকি, সে-রাতের কথা আকস্মাৎ দগ্ধ কোরে দেবে? যে রাত্রে অর্থহীন পাগলের মতো কী সে এক দুর্মর আকাঙ্খায় শহরের শব্দহীন রাস্তায় সারারাত ঘুরে শৈশবের পুরনো ইতিহাস […]

