আমি সব ভিসা অফিসের অনলাইন তোমার জন্য
খোলা রেখেছি
তুমি পৃথিবীর যে-কোনো শহরে ঘুরে বেড়াতে পার;
আমি বহুদিন ভিসার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত
তুমি যাও আমি চুপচাপ বসে থাকি।
কোথায় ঘুরবো আমি, শহরগুলো সব ডিশলাইনের বিজ্ঞাপন
পৃথিবীর বেশিরভাগ নদী এখন ঘুমের দেশের মতো
পাহাড়গুলো এতো নির্জন যে সেদিকে বেশিক্ষণ তাকানো যায় না;
হয়তো শিশুর মতো তোমার এখনো সবকিছু দেখতে ইচ্ছে করে
আমার ছোটাছুটির কথা শুনলেই দম আটকে আসে,
শিশুর মতো বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে
আমার কান্না থামাতে পারবে না।
তুমি যাও পাহাড় লেক সমুদ্র দেখতে থাকো
আমি ততোক্ষণ একলা একলা ঘুমাই;
তুমি যেখানে যেতে চাও যাও, উড়তে উড়তে
ব্রিটিশ কলম্বিয়া
এই শহর নদী আকাশ
তোমার চোখেই দেখবো আমি প্রিয়া।
Related Articles
জলে তার চোখের কাজল
হঠাত্ এ কোন গ্রামে এসে গেলে তুমি! কোথাও সড়ক নেই, শুধু জলাভূমি যেন কেউ কেঁদে কেঁদে ঝরিয়েছে জল- জলে তার চোখের কাজল৷ অথবা সে আকাশের নীলে ছায়া ফেলে জলসঙ্গী ঝিলে৷ চলা থামে- এখানেই থামা পথিকের যে হোক সে হোক সে তো আমাদেরই- সে তো আমাদের৷
যে যায় সে দীর্ঘ যায়
একজন দীর্ঘ লোক সামনে থেকে চলে গেলো দূরে — দিগন্তের দিকে মুখ, পিছনে প্রসিদ্ধ বটচ্ছায়া কে জানে কোথায় যাবে— কোথা থেকে এসেছে দৈবাৎ-ই এসেছে বলেই গেলো, না এলে যেতো না দূরে আজ। সমস্ত মানুষ, শুধু আসে বলে, যেতে চায় ফিরে। মানুষের মধ্যে আলো, মানুষেরই ভূমধ্য তিমিরে লুকোতে চেয়েছে বলে আরো দীপ্যমান হয়ে ওঠে — আশা […]
দিন যায়
সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে শুধু ঝড় থমকে আছে গাছের মাথায় আকাশমনির । ঝড় মানে ঝোড়ো হাওয়া, বাদ্ লা হাওয়া নয় ক্রন্দনরঙের মত নয় ফুলগুলি চন্দ্রমল্লিকার । জয়দেবের মেলা থেকে গান ভেসে আসে সঙ্গে ওড়ে ধুলোবালি, পায়ের নূপুর সুখের চট্ কা ভাঙে […]

