আমি সব ভিসা অফিসের অনলাইন তোমার জন্য
খোলা রেখেছি
তুমি পৃথিবীর যে-কোনো শহরে ঘুরে বেড়াতে পার;
আমি বহুদিন ভিসার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত
তুমি যাও আমি চুপচাপ বসে থাকি।
কোথায় ঘুরবো আমি, শহরগুলো সব ডিশলাইনের বিজ্ঞাপন
পৃথিবীর বেশিরভাগ নদী এখন ঘুমের দেশের মতো
পাহাড়গুলো এতো নির্জন যে সেদিকে বেশিক্ষণ তাকানো যায় না;
হয়তো শিশুর মতো তোমার এখনো সবকিছু দেখতে ইচ্ছে করে
আমার ছোটাছুটির কথা শুনলেই দম আটকে আসে,
শিশুর মতো বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে
আমার কান্না থামাতে পারবে না।
তুমি যাও পাহাড় লেক সমুদ্র দেখতে থাকো
আমি ততোক্ষণ একলা একলা ঘুমাই;
তুমি যেখানে যেতে চাও যাও, উড়তে উড়তে
ব্রিটিশ কলম্বিয়া
এই শহর নদী আকাশ
তোমার চোখেই দেখবো আমি প্রিয়া।
Related Articles
স্বপ্ন
জয়ী হতে কী কী চাই? এক ডিভিশন সৈন্য? আধুনিক রণতরী? এক স্কোয়াড্রন বোমারু বিমান? ইঙ্গ-মার্কিন ক্যাপিটাল? না, এসবের কিছু নয়, আমি অন্যভাবে জয়ী হই প্রতিদিন। দৃষ্টি কেড়ে নেয়া একটি হঠাৎ জবা হেমন্তের হিম কুয়াশায় আমাকে ফুলের সাথে বেঁধে দিয়ে যায়। আমার বাহিনী এক ডিভিশন জবাফুল। নানা বর্ণে, নানা গন্ধে, আধুনিক স্বপ্ন-কল্পনায় রণতরী হয়ে ধেয়ে চলে […]
সেদিন বিকেলবেলা
সাতশো একান্নতম আনন্দটি পেয়েছি সেদিন যখন বিকেলবেলা মেঘ এসে ঝুঁকে পড়েছিল গোলাপ বাগানে এবং তোমার পায়ে ফুটে গেল লক্ষ্মীছাড়া কাঁটা! তখন বাতাসে ছিল বিহ্্লতা, তখন আকাশে ছিল কৃষ্ণক্লান্তি আলো, ছিল না রঙের কোলাহল ছিল না নিষেধ- অতটুকা ওষ্ঠ থিকে অতখানি হাসির ফোয়ারা মন্দিরের ভাস্কর্যকে ম্লান করে নতুন দৃুশ্যটি। এর পরই বৃষ্টি আসে সাতশো বাহান্ন সঙ্গে […]
প্রজাপতি ঢুকেছে ভিতরে
সেই কবে বাল্যকালে বৃষ্টি হয়েছিল সেই কবে বৃষ্টিজলে ভিজেছিল লাজুক কদম সেই কবে কদমের ডালে এক পাখি বসেছিল সেই পাখি বলেছিলপৃথিবীর ভিতরে আরেক গর্ভকেশরের মতো গোপনীর পৃথিবী রয়েছে সেই পৃথিবীর খোঁজে চাঁদ সদাগর ঝড়ে-জলে ডুবে যাবে জেনেও নিজের নৌবহর সমুদ্রে ভাসিয়েছিল, ঘর পোড়া আগুনের মতো সাদা ফেনা সেই ফেনা পুষেছিল বড় বড় রাঘব বোয়াল সেই […]

