কবিতা

পূর্ণতা

#পূর্ণতা —————————- থাক না কিছু শূণ্যতা —- পূর্ণতা পাবার আশা নিয়ে কিছু কিছু শূণ্যতা বেঁচে থাক! উড়ে যাক কল্পনার অচীন পাখিরা অসীম শূণ্যতার মাঝে পূর্ণতার খোঁজে, অতল মহাশূণ্যে মহাপ্রাপ্তির অন্বেষণে। যেখানে নৈঃশব্দ নিরন্তর কথা বলে… মৌনতায় নিমগ্ন শব্দহীন শব্দের স্তব্ধ পদাবলী নিশ্চুপ লিখে চলে অন্তহীন মহাকাব্য, চৈতন্যের গভীরে প্রতিধ্বনিত হয় কায়াহীন কল্পনা স্বগোতোক্তিময়, কল্পতরুর শাখা-প্রশাখায় […]

লিরিক

আঁচল

তোমার পানে তাকিয়ে আছি ব্যাকুল হৃদয়ে – তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে? যত দুখ আমি দিয়েছি তোমায় নিরবে সয়েছো তুমি যে আমায়, অন্ধ আমার বন্ধ দুচোখ খুলে দিলে তুমি অশ্রুর সেঁজ জ্বালিয়ে – তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে? দূরে ঠেলে দেবে ভেবে যদি বধূ অভিমান করে থাকো নিশ্চুপ, আপনার মনে একাকী […]

কবিতা

ইচ্ছে

জানতে খুবই ইচ্ছে করে – যখন তখন এই যে বলিস ‘এক্ষুনি নয়- একটু পরে !’ এই ‘পরে’ কে কবে যে তুই ফেলবি ছুঁড়ে! একটু ঘুরে বলবি কবে – দিলাম তবে ঘরের চাবি, – এই নে খাবি দুধের বাটি! খাঁটি সোনার স্বপ্ন বোনার অতল পুকুর একলা দুপুর! ডুব দিয়ে খোঁজ কোথায় নিখোঁজ ভালোবাসা – সর্বনাশা! – […]

কবিতা

প্রতীক্ষা (কবি – নিলয়)

যেন বুনো হাঁস – শীতের শব্দে খুঁজি সুখের ঠিকানা, দাও রোদের ঝলক বাকি পথ পলকে চেনা । কিংবা সপ্তর্ষি হও রাতের আকাশে, সঠিক পৌঁছে যাবো অটল বিশ্বাসে । লুকাবে? অথবা গুটাবে শরীর শামুকের শাঁসে? পারবে না, জীবনের তাবৎ জমিন চেনা আঁশে আঁশে । ব্রহ্মচারী অথবা ফেরারী যা-ই সাজো হালে, তাহলে – বেলা শেষে পুড়বে মনস্তাপে, […]

কবিতা

দ্রোহ ও দহন

অন্ধকার মৃত্যুসম এক জগদ্দল পাথর আজ চেপে বসেছে বাংলাদেশের বুকে ভাঙছে পাঁজর, বিবেকবর্জিত দূর্নীতিবাজ লোভী শকুনের দল ঠুকরে খাচ্ছে সোনার স্বদেশ । মা গো, আর কত গুনবো প্রহর? দ্রোহে ও দহনে পুঞ্জীভূত ঘৃণা ও ক্রোধের আগুনে প্রজ্জলিত কর মাটি ও মানুষ । রুখে দাঁড়াও শাশ্বত বাঙালি । ********************  – নিলয়  ২৪ এপ্রিল ২০১৩

কবিতা

বৈশাখ (কবি – নিলয়)

যদি আকাশকে জিজ্ঞেস কর আজ তুমি কেন এত রুদ্র ? যদি বাতাসের কাছে জানতে চাও আজ তুমি কেন এত উন্মাতাল ? যদি প্রকৃতিকে শুধাও কিসের এত চঞ্চলতা আজ তোমার ? – সবাই বলবে, আজ বৈশাখ ! প্রকৃতির আহবানে উন্মাতাল আনন্দের অবগাহনে মাতোয়ারা পৃথিবীর সবচে গর্বিত সন্তানেরা – সাবাস – বাঙ্গালির বৈশাখ ! – নিলয় পহেলা […]

কবিতা

আজ পঞ্চাশ (কবি – নিলয়)

আজ পঞ্চাশ – অতদূর পথ হেঁটে চর্বিত চর্বণ শেষে স্মৃতির পাতা ঘেঁটে দেখি শুধু ঘাস – আজ পঞ্চাশ … আশা ভরা চোখে তবু যদি বা তাকাই কভু সম্মুখ পানে – সবুজ ঘাসের দ্বীপ রাঙা বধূ লাল টিপ জীবনের গানে, ফিরে আসে বারবার হারাতে চাই না আর যত প্রিয়জন, জীবনের গল্পে আজকে বা কালকে আছে সারাক্ষণ […]

কবিতা

কোথাও কেউ নেই

স্বপ্নের ভিতর থেকে হেঁটে আসে এক সিদ্ধ পুরুষ; সস্নেহে হাত বাড়িয়ে বললেন, ‘চলো’ । অমোঘ নির্দেশের মতো শোনায় তাঁর কণ্ঠস্বর – যেমন বলতেন বাবা ছোটবেলায় ! মন্ত্রাবিস্টের মতো উঠে বসি আমি আর অনুগামী হই নিঃশব্দে অনন্তের পথ ধরে অনন্তকাল – গন্তব্য কোথায় জানিনা । না আলো না আঁধার, অসীমের মতো নিরাকার নির্ভার মনে হয়, ভূত […]

কবিতা

গোলাপ ফুটেছে টবে (কবি – নিলয়)

গোলাপ ফুটেছে টবে লাল, তুলে নিলে আলগোছে শিশিরের দাগ মুছে, কাল ভালবেসে সৌরভে । গোলাপ ফুটেছে টবে সবুজ, জীবনের স্পন্দন তুমি দিলে বন্ধন, অবুঝ চুম্বন দিলে যবে । গোলাপ ফুটেছে টবে কালো, বিষাদের নীল ছায়া কেন দিলে বলো প্রিয়া, ভালো যদি বেসেছিলে তবে !                                            – নিলয়                                              যশোর, ২২ জুন ১৯৮৭ ———————–