শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার
জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা
ভূবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য
অপলক মুখশ্রীর শান্তি একঝলক;
শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু
কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত
শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়।
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, মুধু কবিতার
জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
Related Articles
বীর বীর
যা ভেবেছিলাম , হুবহু মিলে যাচ্ছে। আবর্তের মধ্যে ঘার আবর্ত একবার আমি ভুবনেশ্বরে , ধবলগিরিতে বুদ্ধের স্ট্যাচুতে রক্ত দেখে আঁতকে উঠেছিলাম, আমার শরীর হিম হয়ে যায়।চারদিকে মানুষের আনাগোনা, টুরিস্টের ভিড় , লক্ষ করি কারোর ভ্রুক্ষেপ নেই, যেন এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমার দিকে তথাগতর নিষ্পলক চোখ। ভয়ে কেঁপে উঠি। ঝাউগাছে ক্রন্দনমাখা বাতাস। অপরাধবোধে আমি নিজের পাঁজর […]
ব্যক্তিগত বন্ধু
তুমি বলেছিলে বন্ধু চাও, প্রেমিক নয় হেসেছিলাম যতটা, তারচেয়ে বেশি হয়তো রাতের বালিশে মুখ গুঁজে কান্না লিখেছিলাম- আচ্ছা, যাকে ভালবাসা যায় সে কি বন্ধু হতে পারে না ? আমি সত্যিই জানিনা । কত মাইল কষ্ট পাড়ি দিলে চোখ ফেটে অশ্রু ঝরে তার হিসেব গণনা করা যায় কিনা, তাও জানিনা ।। বন্ধুত্বের দোহাই দিয়ে দূরে আছো […]
স্মৃতিময় শারদীয় হাওয়া
সে কী বিস্ময়! কী যে বিস্ময়! কী করে ভুলি! আকাশের নীল ঘন শাদা মেঘ, কবেকার গ্রামপথে ডুলি! নাইওরে যাচ্ছে বউ! একদিন চুল তার— দেখি নাই কারও চুল দীর্ঘ এতটা— বিস্ময় সে কী! আর চুলে নক্ষত্রের ফোঁটা— কত লক্ষ! এক লক্ষ! দাবানল লাগা বনের সেই অগ্নিকণা— ভুলব না! কিশোরের ঘুড়ি হাতে উড্ডীন উন্মাদনা! এখনো কী বিস্ময়ে […]

