নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে…
প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক
আজ কিছুদিন হলো তারই মধ্যে বসন্ত এসেছে
প্রত্যক্ষ পলাশে, পাশে মুচকুন্দ চাঁপার নোলক—
নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে
ব্যবহারে।
মানুষের সব গিয়ে এখন রয়েছে হিংসা বুকে
প্রেম-পরিণয় গিয়ে এখন সে রক্তের অসুখে
মোহ্যমান, প্রাণ নিতে পারে
নিশ্চিত কোথাও কোনো ভুল থেকে গেছে
ব্যবহারে।
মানুষের সঙ্গে আর মেলামেশা সঙ্গতও নয়—
মনে হয়, এর চেয়ে কুকুরের শ্লেষ্মাও মধুর।।
Related Articles
আইনশৃঙ্খলা
(‘নন্দীগ্রামে, আইনশৃঙ্খলা ফেরানোর জন্য, আজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে |’ ১৪ মার্চ বিকেলে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্যের অংশ | ) কপালে স্টিকার আঁটা : সুকুমার গিরি | বুকে মস্ত ছ্যাঁদা নিয়ে চিত হয়ে আছে তমলুক হাস্পাতালে | ঢাক্তার বুঝেছেন এ লোকটাকে বেডে তুলতে গেলেই এক্ষুনি মরে যাবে | ঠিক | গেল তাই […]
কী বিষয় কী বিষয়
আররে রবীন্দ্রনাথ তোমার সঙ্গেই তো নেচেছিলুম সেদিন আঙুলের ইতিহাসে একতারার হাফবাউল ড়িং ড়াং তুলে ফ্রিস্কুল স্ট্রিটের জমঘট থেকে সদর স্ট্রিটের লবঙ্গবাজারে যেতে-যেতে তুমি বললে, আমাগো শিলাইদহ থিকা আসতাসি আলুমুদ্দিন দপতর যামু আগুন আর জলের তৈরি তোমার ঠোঁটে তখনও একচিলতে ব্রহ্মসঙ্গীত লেগেছিল কী গরম কী গরম গ্যাবার্ডিনের আলখাল্লা ফেলে দিলে ছুঁড়ে দেখলুম তোমার ফর্সা গায়ে […]
মাতৃভাষা – আবুল হাসান
আমি জানিনা দুঃখের কী মাতৃভাষা ভালোবাসার কী মাতৃভাষা বেদনার কী মাতৃভাষা যুদ্ধের কী মাতৃভাষা। আমি জানিনা নদীর কী মাতৃভাষা নগ্নতার কী মাতৃভাষা একটা নিবিড় বৃক্ষ কোন ভাষায় কথা বলে এখনো জানিনা। শুধু আমি কোথাও ঘরের দরোজায় দাঁড়ালেই আজো সভ্যতার শেষ মানুষের পদশব্দ শুনি আর কোথাও করুণ জল গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সেই জলপতনের শব্দে সিক্ত […]

