সে তোমার বাবা, আসলে সে তোমার কেউনয়
সে তোমার ভাই, আসলে সে তোমার কেউ নয়
সে তোমার বোন, আসলে সে তোমার কেউ নয়
সে তোমার মা, আসলে সে তোমার কেউ নয় ।
তুমি একা
যে তোমাকে বন্ধু বলে, সেও তোমার কেউ নয় ।
তুমি একা।
তুমি যখন কাঁদো, তোমার আঙুল
তোমার চোখের জল মুছে দেয়, সেই আঙুলই তোমার আত্মীয়।
তুমি যখন হাঁটো, তোমার পা
তুমি যখন কথা বলো, তোমার জিভ
তুমি যখন হাসো, তোমার আনন্দিত চোখই তোমার বন্ধু।
তুমি ছাড়া তোমার কেউ নেই
কোন প্রানী বা উদ্ভিদ নেই।
তবু এত যে বলো তুমি তোমার,
তুমিও কি আসলে তোমার।
Related Articles
অন্তপঞ্জিকা ২০১২
যাচ্ছে কেটে দিন যাচ্ছে কেটে শহরের বন্দী যত বেরসিক দূরবীন, বছর আসে,বছর যায় থেমে থাকে শুধু সিগারেট আর প্রসূত নিকোটিন । কিছুই বদলায়নি এ বছর, আবার সবই বদলে গেছে একদম, পাওয়া-না পাওয়ার হিসেব গুলো এ বছরও মেলাতে পারিনি । অনেকেই এসেছে কাছে আবার অনেকেই কাছ থেকে যোজন দুর অনেক সীমানায় আজো শুনেছি রূপান্বিতার গানের সুর […]
রাখাল
আমি কোনো পোষা পাখি নাকি? যেমন শেখাবে বুলি সেভাবেই ঠোঁট নেড়ে যাবো, অথবা প্রত্যহ মনোরঞ্জনের গান ব্যাকুল আগ্রহে গেয়ে অনুগত ভঙ্গিমায় অনুকূলে খেলাবো আকাশ, আমি কোনো সে রকম পোষা পাখি নাকি? আমার তেমন কিছু বাণিজ্যিক ঋণ নেই, কিংবা সজ্ঞানে এ বাগানে নির্মোহ ভ্রমণে কোনোদিন ভণিতা করিনি। নির্লোভ প্রার্থনা শর্ত সাপেক্ষে কারো পক্ষপাত কখনো চাবো না। […]
এখন আমার
আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে …রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে জামার বোতাম আটকাতে কি লাগে, কষ্ট লাগে তুমি আমার জামার বোতাম অমন কেনো যত্ন করে লাগিয়ে দিতে? অমন কেন শরীর থেকে অস্তে আমার ক্লান্তিগুলি উঠিয়ে নিতে? তোমার বুকের নিশীথ কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে? জুতোর ফিতে প্রজাপতির মতোন তুমি উড়িয়ে […]

