দু’চোখে কলমির ফুল
যেন তুমি বৃষ্টির সে বনঘ্রাণ পেয়ে গেছো, সকালে, সুন্দর
বহুকাল বাদে যেন মাছস্পর্শ পাও
দাঁতের মাড়ির মধ্যে, নেবুগাছ গন্ধের মতন
তীব্র ছেলেখেলা আর মিথ্যে
মিথ্যে কথা!
বয়স হয়েছে, তবু বৃদ্ধ, তুমি নিজেকে হারাও!
অদ্ভূত দুঃখের গন্ধ তোমার শরীরে—
বৃদ্ধ, মনঃ ছিলো নাকি তোমার শরীরে
বড়ো কষ্ট, বৃদ্ধ, আজ তোমার শরীরে
অতিস্বাভাবিকতার হাওয়া আজ ঠিকই আছে
বয়, যাকে মৃদুমন্দ সমীরণও বলে
লোকে, যারে মন্দ কয়, সে মূর্খ আমি না
বলো বৃদ্ধ? ভালোবাসা তিনশতাব্দীর
পুরাতন।
Related Articles
বাঙলাদেশের কথা (আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম)
যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে, যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ, তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না; আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে। তোমাকে মিনতি করি কখনো […]
কষ্টের কস্তুরী
কিছু কিছু কষ্ট আছে ক্ষতে কোন মলম লাগে না। কারওর শুশ্রুষা নয় গাঢ় মমতায় জেগে থাকা রাত নয় হাওয়া পরিবর্তন, তা-ও নয় সেরে যায়। কিছু কষ্ট নিয়ত পোড়ায় ক্ষুদ্র তুচ্ছ কিছু, ফুঁ মেরে উড়িয়ে দেওয়ার মতো কিছু কষ্টের ক্ষীণাঙ্গী শরীরেও আগুনের আঁচ থাকে সেইসব কষ্টগুলো বর্শা বেঁধায় না দুই চক্ষু অন্ধ করে না, কেবল কোথায় […]
প্রাক্তন
ঠিক সময়ে অফিসে যায়? ঠিক মতো খায় সকালবেলা? টিফিনবাক্স সঙ্গে নেয় কি? না ক্যান্টিনেই টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুগগার মা ক’টায় আসে? আমায় ভোরে উঠতে হত সেই শার্টটা পরে এখন? ক্যাটকেটে সেই নীল রঙ টা? নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে? […]

