দু’চোখে কলমির ফুল
যেন তুমি বৃষ্টির সে বনঘ্রাণ পেয়ে গেছো, সকালে, সুন্দর
বহুকাল বাদে যেন মাছস্পর্শ পাও
দাঁতের মাড়ির মধ্যে, নেবুগাছ গন্ধের মতন
তীব্র ছেলেখেলা আর মিথ্যে
মিথ্যে কথা!
বয়স হয়েছে, তবু বৃদ্ধ, তুমি নিজেকে হারাও!
অদ্ভূত দুঃখের গন্ধ তোমার শরীরে—
বৃদ্ধ, মনঃ ছিলো নাকি তোমার শরীরে
বড়ো কষ্ট, বৃদ্ধ, আজ তোমার শরীরে
অতিস্বাভাবিকতার হাওয়া আজ ঠিকই আছে
বয়, যাকে মৃদুমন্দ সমীরণও বলে
লোকে, যারে মন্দ কয়, সে মূর্খ আমি না
বলো বৃদ্ধ? ভালোবাসা তিনশতাব্দীর
পুরাতন।
Related Articles
ফেউ
সন্ধ্যারাতে চতুর্দিকে চেঁচিয়ে মরে ফেউ। মরুক। তোর কাজে বিঘœ কেন ঘটবে, তোর হাতের কলম কেউ কাড়তে পারবে না যে। দৃশ্য বটে পালটে যায়, রাত্রি হয় ঘোর। তখনও ফেউ ডাকে। ডাকুক, ডেকে মরুক। তাতে ভাবনা নেই, তোর কলম যদি থাকে। ঘরের মধ্যে একলা তুই, বাহিরে ঘুরে যায় আতঙ্কের ঢেউ; এদিকে দেখি টেবিলে আলো। ওদিকে শুনি ঠায় […]
প্রিয় রোকোনালী
স্ত্রীকে না বলিলে গুরুদ- হইবে ভাবিয়াই তাহাকে খুলিয়া বলিলাম, রোকোনালী আমার প্রিয় । স্ত্রী আমাকে নিশ্চুপ থাকিতে বলিয়া জানালা খুলিয়া দেখাইলেন, এবং বলিলেন, কার্জন হলের মাথার উপর চন্দ্র উঠিয়াছে, এবং কালো গাউন পরিহিত কিছু লোক এই দিকেই আসিতেছেন। তাকাইয়া দেখি, আমার প্রিয় মাতুল রোকোনালীও সঙ্গে আছেন তাহাদের। সকলেই আমার গৃহে প্রবেশ মাত্রই জানাইলেন, হালিম মিয়া, […]
জলপ্রপাত
চলে গেলে, কিন্তু বলে গেলে না! এ যেন বহমান নদীর জলপ্রপাতে পতনের মতো হঠাৎ ছন্দপতন! আমি দুমড়ে মুচড়ে পড়তে থাকি… পড়তেই থাকি….. অভিমানের তীব্র স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে আপন গতিতে, আমি রুদ্ধশ্বাসে চীৎকার করে তোমাকে ডাকি, ডাকতেই থাকি… তুমি কি শুনতে পাও না? সমুদয় হতাশার নোনা জলে যখন আমি প্রায় জ্ঞানহারা, এমন সময় হঠাৎ […]

