নির্জনতা ভালো, কিন্তু কতটুকু ভালো?
বনের ভিতর যাও, থাকো কিছুদিন
ঘাস পাতা খাও, কিছু ফুল খাও
শুয়ে থাকো হিম
অন্ধকারে, ঘুমঘোরে শিকড়ের পরে—-
দিন যাবে।
কিন্তু, তা কী করে যাবে? দিনরাত্রি নেই—
এই বন স্থির হয়ে বহুক্ষণ আছে।
কিছুদূর থেকে ঐ কোলাহল
ভেসে আসে কানে
ঝর্না ভেঙে পড়ে থাকে বাতাসের গানে—
নির্জনতা ভালো, কিন্তু কতটুকু ভালো?
Related Articles
আমার জন্মদিন
আমি কি কফিন থেকে তোমাদের ডেকে বলব কবে আমার জন্মদিন, তোমরা কেউ না কেউ আমার হাতে একটা গোলাপ ফুল দাও কেউ না কেউ আমার জন্য চারুকলার সামনে এসে একটু দাঁড়াও, কারো না কারো হাতে থাকুক, র্যাপিং পেপারে মোড়ানো একটা বাক্স; আজকের দিনে অন্তত কেউ একজন আমার মুখে একটা মিষ্টি তুলে দিক কেউ আমাকে হাতপাখার একটু […]
সোনালি আর ডালিয়া
সোনালির সঙ্গে ডালিয়ার দেখা হয়ে গেল একদিন। ডালিয়াকে জড়িয়ে ধরল সোনালি। ডালিয়া বলল—আপনি কে? সোনালি বলল—আমি সোনালি। কত নাম শুনেছি তোমার। তোমাকে তো দেখামাত্র চিনে ফেললাম। ডালিয়া বলল—কার কাছে নাম শুনেছেন আপনি? নাম বলল সোনালি। ছায়া নামল ডালিয়ার দুধের মতো ফরসা মুখমণ্ডলে। বলল শুধু—ও। সোনালি বলে—মুখ কালো হয়ে গেল কেন তোমার? উনি সারাক্ষণই তোমার কথা […]
দেখা
-ভালো আছো? -দেখো মেঘ, বৃষ্টি আসবে? -ভালো আছো? -দেখো ঈশান কোণের কালো, শুনতে পাচ্ছো ঝড়? -ভালো আছো? -এই মাত্র চমকে উঠলো ধবধবে বিদ্যুৎ। -ভালো আছো? -তুমি প্রকৃতিকে দেখো -তুমি প্রকৃতিকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছো -আমি তো অণূর অনু, সামান্যের চেয়েও সামান্য -তুমিই তো জ্বালো অগ্নি, তোলো ঝড়,রক্তে এত উম্মাদনা -দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড় […]

