সারা রাত রবীন্দ্র সঙ্গীত
সারা রাত অশ্রুভেজা চোখ
সারা রাত অপার্থিব শীত,
সারা রাত বিষন্ন আলোক!
সারা দিন কর্মহীন; গ্লানি,
সারা দিন ম্রিয়মাণ রোদ,
সারা দিন হিরন্ময় ম্লানই-
সারা দিন তিলক কামোদ!
সারা রাত স্নিগ্ধ মোমবাতি
সারা দিন স্মৃতিহীন তাঁতী।
Related Articles
তুমি
আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে তোমার দু’চোখে তবু ভূরুতার হিম। রাত্রিময় আকাশের মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করোছো অসীম। বেদনা মাধুর্যে গড়া তোমার শরীর অনুভবে মনে হয় এখনও চিনি না তুমিই প্রতীক বুঝি এই পৃথিবীর আবার কখনও ভাবি অপার্থিব কিনা। সারাদিন পৃথিবীকে সূর্যের মতন দুপুর-দগ্ধ পায়ে করি পরিক্রমা, তারপর সায়াহ্নের মতো বিস্মরণ- জীবনকে সি’র […]
বাইরে আনো নিজেকে
ভিরু, চলৎশক্তিহীন যে নারীর রূপ লেপটে আছো। সে তুমি নও। যে ব্যস্ত, অফিস ফেরত ক্লান্ত, রান্নার আঁচে তপ্ত এলিয়ে পরো বিছানায়; এ তুমি তো সে তুমি নও। একদিন তন্বী হরিণীর মতো দাপিয়ে বেড়াতে ক্লাসরুম। ঝোরার মতো ছলকে বেরত তোমার হাসি। অন্যায়ের প্রতিবাদে আগুনের হল্কা ছুটত তোমার শব্দে। সেই তোমাকে চেয়েছিলাম পাগলপারা আমি। এ তুমি কিছুতেই […]
স্বাগত ১৪২০
রোদ্দুরের আনাজ সবুজে আমি শুনে উঠছি স্বর— সামনে নতুন দিন! নতুন বছর! আকাশে কয়েকটি ঘুড়ি। এক বালকের হাতে— তার একটি পড়ে গেল ওই ভোকাট্টাতে। এভাবেই ছিঁড়ে পড়ে সংসারের বঁইচির হার। ভরে ওঠে কান্নায় পাথার— অথচ ঘুড়িটা পড়ে যেতে কী উল্লাস! কাল বুড়ো বটের ছায়ায় গামছা বিছিয়ে তাস— উনত্রিশ তাসের খেলা। তবে এ জীবন হয়তো জুয়ার […]

