তোমার কণ্ঠস্বর মনে হয় যেন স্নিগ্ধ পাইনবীথি
তুমি অনন্তের মধ্যে যে এক উদাসীন গায়ক পাখি;
তোমার কণ্ঠে বনভূমির জঙ্গল বাতাসের শব্দ
তোমার বুকে রাত্রিদিন অনন্ত উত্থান-পতন, ভাঙাগড়া।
তুমি যখন কথা বলো, মনে হয় গান গাইছে বাতাস
তোমার কণ্ঠে শুনতে পাই পুরনো দিনের গান;
হঠাৎ মন যেন কেমন করে ওঠে, তোমার কাছে ছুটে যাই,
আমার নিজের আর কোনো পরিচয় থাকে না;
এই হৃদয়ের ওপর পড়েছে অনেক বরফ, ঝরেছে পাতা
আমি তাই মুখ লুকিয়ে তোমার জন্য কাঁদি;
তোমার কণ্ঠস্বর শুনতে শুনতে আমার বালকবেলা মনে পড়ে
আমি সেই কচিপাতার বুকের মধ্যে ফিরে যাই।
Related Articles
এখনও তুমি
ভালবাসা বলতে এখনও তোমাকেই বুঝি ঘৃণা বলতে এখনও তোমাকেই সংসার বলতে এখনও তোমাকে বুঝি সুখ বলতেও আমি এখনও তোমাকে। কতটুকু পশু আছে, কতটা হিংস্রতা কতটা দানব থাকে একজন মানুষের দেহে তোমাকে আমুল ছুঁয়ে-ছেনে আমি সমস্ত জেনেছি তোমার ত্বকের নীচে কতটুকু ক্লেদ, কতটা ধূর্ততা চোখের তারায় তুমি কতটা লুকোও পাপ শরীরের ঘ্রাণ শুঁকে শুঁকে আমি সকল […]
বনভূমির ছায়া
কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাবো, বনভূমির ভিতরে আরো গভীর নির্জন বনে আগুন ধরাবো, আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শাল গজারী পাতায়। আমাদের দলের ভিতরে যে দুইজন কবি তারা ফিরে এসে অরণ্য স্তুতি লিখবে পত্রিকায় কথা ছিল গল্পলেখক অরণ্য যুবতী নিয়ে গল্প লিখবে নতুন আঙ্গিকে ! আর যিনি সিনেমা বানাবেন, কথা ছিল […]
কথোপকথন-৩২
তোমার জন্য এনেছি যে উপহার বলতে পারবে নাম? রামধনু? ধেৎ,চাইলে কি কেউ তার ধরাছোঁয়া পায় নাকি? অভ্রের খনি? নীল পাহাড়ের চুড়ো? আমি কি বিড়লা টাটা? তোমার জন্যে এনেছি রক্ত খুঁড়ে চন্দন এক বাটি ।

