তোমার হাতে ছুঁচ-সুতোটি
আমার হাতে ফুল
দেখতে পেয়েই আকাশ জুড়ে হিংসা হুলুস্থুল।
তোমার হাতে রঙের বাটি
আমার হাতে তুলি
দেখতে পেয়েই শুকনো মড়া চোখে জ্বালায় চুলি।
তোমার হাতে ধান-দুর্বো
আমার হাতে শাঁখ
দেখতে পেয়েই আকাশ চিরে শকুন পাড়ে হাঁক।
তোমার হাতে জলের ঘাট
আমার ঠোঁটে জল
দেখতে পেয়েই দৈববাণী: এ কি অমঙ্গল!
Related Articles
চলে আয় বন্ধু তুই
কবিতাঃ চলে আয় বন্ধু তুই কবিঃ নিলয় ———————-♪♪♪💛❤) ফুটুক গোলাপ, বা না ফুটুক জুঁই – চলে আয় বন্ধু চলে আয় তুই। এই অবেলায় আমাদের এই বন্ধুমেলায় ইচ্ছেঘুড়ির নাটাই হাতে চল ফিরে যাই শিশু মেলায়, মাতাবো ভুবন, বিভুঁই – চলে আয় তুই! আমরা সবাই মিলে তুমুল আড্ডায় হারাবো ইচ্ছে হলেই দৌড় ইচ্ছে হলেই দাঁড়াবো! যাবো বন […]
শোনো মেয়ে, কথা বুঝে দ্যাখো
এসো, সময়ে-অসময়ে যখন তখন এসে পড়ো। এসো, বলো, মা কেন বাড়ি নেই আজ। এসো, সাবধান করো আমায়, বলো, এক্ষুনি বেরোলেই কেন বৃষ্টির মুখে পড়ব। যদিও তোমার আমি কেউ নই, যদিও তোমার বিবাহদিন স্থির হয়ে গেছে, যদিও তোমার ব্যর্থ প্রেমিক হবার যোগ্যতাও আমার কখনো ছিলো না, তবু বরাবরের মতো পরের বাড়ি যাওয়ার আগে নিজের পাড়ার জন্যে, […]
উত্তরাধিকার
নবীন কিশোর, তোমায় দিলাম ভূবনডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস-ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিৎ হ’য়ে শুয়ে থাকা এসব এখন তোমারই, তোমার হাত ভ’রে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা-কিছু ছুল আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার […]

