তোমার হাতে ছুঁচ-সুতোটি
আমার হাতে ফুল
দেখতে পেয়েই আকাশ জুড়ে হিংসা হুলুস্থুল।
তোমার হাতে রঙের বাটি
আমার হাতে তুলি
দেখতে পেয়েই শুকনো মড়া চোখে জ্বালায় চুলি।
তোমার হাতে ধান-দুর্বো
আমার হাতে শাঁখ
দেখতে পেয়েই আকাশ চিরে শকুন পাড়ে হাঁক।
তোমার হাতে জলের ঘাট
আমার ঠোঁটে জল
দেখতে পেয়েই দৈববাণী: এ কি অমঙ্গল!
Related Articles
মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল । কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা । বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল । মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল […]
তোমার কাছে
তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি, যদিও অনেক দেরী হলো। তোমার মাথার সমস্ত চুল এখন সাদা ; আমিও আর শিশুটি নেই, তোমার পায়ের শুকনো পাতা চোখের জলে ধুয়ে দেবো! কী করে যে ক্ষমা চাইবো? তোমার মাথার সমস্ত চুঁল এখন সাদা ; এই কী ক্ষমা চাওয়ার সময়! অথচ দুরে ঘন্টা বাজছে আর দেরী নয়— যেতেই হবে। […]
এখনও তুমি
ভালবাসা বলতে এখনও তোমাকেই বুঝি ঘৃণা বলতে এখনও তোমাকেই সংসার বলতে এখনও তোমাকে বুঝি সুখ বলতেও আমি এখনও তোমাকে। কতটুকু পশু আছে, কতটা হিংস্রতা কতটা দানব থাকে একজন মানুষের দেহে তোমাকে আমুল ছুঁয়ে-ছেনে আমি সমস্ত জেনেছি তোমার ত্বকের নীচে কতটুকু ক্লেদ, কতটা ধূর্ততা চোখের তারায় তুমি কতটা লুকোও পাপ শরীরের ঘ্রাণ শুঁকে শুঁকে আমি সকল […]

