রঙীন রুমালে চোখ দুটো বাঁধা
নিজের সঙ্গে নিজের অষ্টপ্রহর- কানামাছি খেলা
ভারী চমৎকার ধাঁধা।
যাকে ছোঁবার তাকে না ছুঁয়ে
আকাশ ধরতে হাত বাড়িয়ে আমি ধুলো মাটির ভূয়ে।
হাত বাড়ালে হাতে জলের বদলে শামুক
অথচ ভেতরটা পরাগসুদ্ধ ফুলের জন্যে আপাদমস্তক কামুক।
সিদুর রঙের কিছু দেখলেই মন উসখুস, ইচ্ছেয় আগুন
বিশ্বাসের বাকলে সত্যিই এল ফাল্গুন?
কাছে যাই, কাছে গেলেই সব অদলবদল, যথেচ্ছাচার কান্ড
রক্তপাতের শব্দে শিউরে ওঠে গাছপালা নদীনালাময় দেশ
চেনা ব্রক্ষ্মণ্ড।
তবু তো ছুতে হবে কিছু, কাউকে-না কাউকে
পুকুরপাড়ের নিমগাছ কি সাগরপারের ঝাউকে।
পা নিয়েই সমস্যা, কোথায় রাখি, হয় পাঁক
নয় অনিশ্চিতের বালি
ভিক্ষের ঝুলিটা তবু যা হোক ভরছে নানারকম ভালো এবং মন্দে
সমৃদ্ধ কাঙালী।
মনে হচ্ছে কোথাও নেই
অথচ আমার চেয়ার টেবিলে আমি ঠিকই আছি
রঙীন রুমালে চোখ দুটো বাঁধা
নিজের সঙ্গে পাওয়া না-পাওয়ার কানামাছি।
Related Articles
অপেক্ষমাণ
এই-যে ভেঙে পড়ছে চর ও চরাচর, খাড়া পাহাড়ের ঢাল এই-যে ভেঙে পড়ছে সুনীতি ও দুর্নীতির মাঝে বাধার দেয়াল তুমি এ-সবের প্রতি চির-উদাসীন, চিরটাকাল ভ্র-ক্ষেপহীন বাড়–ক বা না-বাড়–ক দ্রব্যমূল্য, কাটুক বা না-কাটুক সংসারের দিন… তুমি বললে, আমি তো সারাক্ষণ তোমাকে ভাবি না আমি বললাম, আমিও সারাক্ষণ তোমাকে ডাকি না। আমাদের ভাবা-না ভাবা, আমাদের ডাকা-না ডাকা, কুচ-পরোয়া, […]
কটাক্ষ
গোধূলি ছেড়ে গেছে রাতের কক্ষপথ সাঁঝের আস্তিনে ঝিরিঝিরি স্মৃতির আনাগোনা- শীত এলো বলে, রাজনৈতিক রদবদল ! চাদরে মুখ ঢেকেছে জোড়া শরীরের কাম, ডায়রির পাতায় পাতায় সাজানো গোলাপের পাপড়ি, নিমিষেই রঙ হারায়, ছন্দহীন সড়কে । কাব্যিক জলসায় প্রতিদিন ভুলো প্রেম-হুলো প্রেমিকের দল, চারিত্রিক সার্টিফিকেটে তামাশার মেল রাষ্ট্র বাঁচায়; বিক্রিত ইতিহাস বিকৃত ।। – জিহান […]
কথোপকথন-৩৩
খবর্দার। হাত সরিয়ে নাও। ব্যাগে ভরে নাও টাকাগুলো। আজ সমস্ত কিছুউর দাম দেব আমি। কী হচ্ছে কি শুভঙ্কর? কেম এমন পাগলামির ঢেউয়ে দুলছো? এই জন্যেই তমার উপর রাগ হয় এমন। মাঝে মাঝে অর্থমন্ত্রীদের মতো গোঁয়ার হয়ে ওথো তুমি। কাল কতবার বলেছিলুম,চলো উঠি,চলো উঠি। এখুনি সেনা বাহিনীর মত ঝাপিয়ে পড়বে বৃষ্টি,চলো উঠি। তুমি ঘাসের উপর বুড়ো […]

