তেরোই জুলাই কথা দিয়েছিলে আসবে ।
সেই মত আমি সাজিয়েছিলাম আকাশে
ব্যস্ত আলর অজস্র নীল জোনাকি।
সেই মত আমি জানিয়েছিলাম নদীকে
প্রস্তুত থেকো,জলে যেন ছায়া না পড়ে
মেঘ বা গাছের।তেরোই জুলাই এলে না।
জ্বর হয়েছিল? বাড়িতে তো ছিল টেলিফোন।
জানালে পারতে।থার্মোমিটার সাজাতাম।
নীলিমাকে ছুঁয়ে পাখি হতো পরিতৃপ্ত
Related Articles
সুষমার জন্য
সন্ধ্যে নামতে না নামতেই নিয়ন আলোয় ভরে ওঠে এই গলি। হঠাৎ যেন প্রান পেয়ে চঞ্চল হয় ক্ষুধার্ত, ভুভুক্ষ মানুষের আনাগোনায়; একের পর এক খদ্দের সামলাতে হয় কলি কে। অক্লান্ত, অবিরাম। আজ সকাল থেকেই তার তলপেটে ব্যাথা। তবুও ছুটি নেই। মাথায় যে তার অনেক দায়িত্ব। দেশের বাড়িতে তার অন্য একটা নাম ছিল, মনীষা। উঁচু উঁচু পাহাড়ের […]
আমার মূর্ধন্যগুলো
আমার রেফ্গুলো যদি তুমি বাজেয়াপ্ত করো তবে আমি ‘বর্শা’ লিখবো কী দিয়ে? তোমার ঐ তেকোণা ‘র’গুলো দিয়ে? তো, বর্শার তীক্ষ্ম ফলাটা কোথায় পাবো? আর আমার প্রিয় ‘বর্ষা’ লিখবো কী দিয়ে? বৃষ্টির তীব্র ফোঁটাগুলো কি রেফ্ ছাড়া আঁকা যাবে? আমার খুঁতগুলোও কি নিয়ে নেবে? —তা-হলে তো আমার ‘ভবিষ্যত্’-ই অন্ধকার! আমার পূর্বপুরুষদের স্বাস্থ্যোজ্জ্বল কোষাগারে ৫২টি দ্যুতিময় হীরক […]
জলের গজল
আকার ইকার আমি ভুল করি শুধু ভুল করি যতবার ভুল করি ততবার সেই নাম ধরি। ধরতে ধরতে আমি ধরা পড়ি নিজের কাছেই, যতবার ধরা পড়ি ততবার সেই নাম ধরি। কি আছে অধরা বলো ধূলিহীন ধরার কুলায় যতই সধরা হই ততবার সেই নাম ধরি। বুকের গভীরে সুখ ধুকপুক শুধু জ্বলে যায় জ্বলে জ্বলে ছাই হয়ে ততবার […]


