ইলশেগুঁড়ি, ঝমঝমে বৃষ্টি
দিনমান অবিরাম।
শিক্ত বসনা যুবতী গাছেরা রশ্মির অপেক্ষায় নিরুপায়,
মাতাল বাতাস নাছোড়বান্দা।
মাঠ জুড়ে ভেজা সবুজের কার্পেট
দামাল জলের খেলাঘর।
পানারি ভাসানো ব্যস্ত নয়ানজুলিতে মাটির ছেলেদের কই উৎসব।
ধবল গাই তাড়িয়ে ঘর ফিরছে মুন্ডুরি।
টিনের ছাদে জলতরঙ্গ
উত্তাল সঙ্গীতে মাতোয়ারা পরিবেশ
শুধু আমার কিছু করার নেই।
ক্লান্ত কলমের স্ট্রাইক,
একঘেয়ে ফেসবুকও ভেঙচি কাটে।
Related Articles
ডাকবাংলোতে
ফুটে উঠলো একটি দুটি টগর কন্ঠে মুক্তো- মালা মরি মরি তোমরা আজ সকালবেলার প্রসণ্নতা এক মুহূর্তে শিশির ভেজা আলো নর্মছলে তোমরা অন্সীরী। ‘কী সুন্দর ঐ টগর ফুল দুটো- খোঁপায় গুঁজবো আমি!’ প্রাক-যুবতী বারান্দার প্রান্তে এসে আঁখি তুললো- সদ্য ভোর, বিরল হওয়া, ঠান্ডা রোদ সাংকেতিক পাখির ডাক, উপত্যকায় নির্জনতা আমি বেতের ইজিচেয়ারে অলস। ফুলের থেকে চোখ […]
কবির অ্যাশ ট্রে – মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
ঋণঃ নো এস্কেপ একটা ছবি দেখলাম। তাতে এমন এক যন্ত্র দেখালো। ট্রিগার চাপলেই গর্ত জন্মাচ্ছে। এরকম দুটো গর্ত করলে, এক গর্ত দিয়ে ঢুকলে আর এক গর্ত দিয়েই বেরবেন। সে যেখানেই গর্ত করুন। এবার ধরুন গর্ত দুটো দুই মানুষের শরীরে…সেই উত্তর ছবি দেয় নি। ছবি যন্ত্র ট্রিগার গর্ত শরীরে উত্তর একটা যন্ত্র দেখলাম। তাতে এমন এক […]
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে
সেই কবে ‘জ্যোতির্ময় রবি ও কালো মেঘের দল’ নামের একটি নাতিবৃহৎ বই হাতে এসেছিল— পাঠ শেষে এতটাই নির্বাক আর বাঙালি জিবের বিদ্বেষ-বিষের লালায় এতটাই আক্রান্ত হয়েছিলাম, কেন? বইটির শিরোনামই বলে দেয়; ‘জ্যোতির্ময় রবি’কে সারাটা জীবনে কতটা ঘাত-প্রতিঘাত সইতে হয়েছিল—সত্যি বলতে কি, রবি যখন আপন জ্যোতিতে দেদীপ্যমান তখন স্বদেশে তার সম্পর্কে কটু-কাটব্য, এমনকি ব্যক্তিগত শোক-দুঃখের মাঝেও […]


