-ইলাস্ট্রেটেড উইকলিতে তোমার তিনটে কবিতা ছাপা হল
আমায় কিন্তু বলনি।
মধুমিতার সঙ্গে দেখা এলিয়াসে,সেই আমাকে বলল।
শুনে এমন রাগ হল যে ভেবেছিলাম বন্ধ করব দেখা।
তুমি কোথায় কী লিখেছো তা শুনতে হবে হাটের লোকের মুখে ?
সেই রাগেতেই চিঠির জবাব লিখেও তাকে কবর দিয়ে এলাম
লেপ-তোশকের নীচে।
-উপরে কাঁটা নীচে কাঁটা উঠতে বসতে লাথি-ঝাঁটা
এমনি আমার ভাগ্য।
তমার কাছেই পেয়েছিলাম শুকনো পাতায় প্রথম বৃষ্টিজল
তুমিই প্রথম শুনিয়েছিলে সেই বাঁশি যা ক্ষতের মুখে মলম।
তেমনি আজও তমার মুখেই শুনছি প্রথম
ইলাস্ট্রেটেড উইকলিটার কথা,
এ পর্যন্ত চোখের দেখাও দেখিনি।
রাগের মেঘটা সরিয়ে দিয়ে এবার একটু প্রসন্ন মুখ তুলুন।
Related Articles
বুদ্ধনং শরনং গচ্ছামি
বুড়ি হও, ছুড়ি হও, তোমার কাশ-শাদা হাসির অর্থই শরৎ নয়। তোমার দশহাতে দশ বিপদসংহারী অস্ত্র হাসে; অথচ শরৎ হাসে না। বাঁকখালির জলে ঢেউয়ের ত্রিভঙ্গ থেমে যায়; অথচ আশ্বিন নেচে ওঠে না বালিতে বা ফেনায়। ঘোর পূর্ণিমায় সোনাইছড়ির পাহাড়ে পাহাড়ে শিশির নামে। রামুর হাজার বছরের প্রাচীন কিয়াং জোছনায় সাঁতরায়। তখন বুদ্ধের শত ফুট দীর্ঘ শান্তিশয়ান চাঁদের […]
শুভরাত্রি
রাত্রি ইদানিং সর্ব শরীরে স্মৃতি মেখে বড়দীর্ঘ; বিছানায় মিশে নিস্পলক চোখে সিলিং ফ্যান দেখে। নরম ঘুমোতে চেয়েছিলে লোমশ বুকে হাতে হাত চুপরাত কাটাতে চেয়েছিলে চেয়েছিলে নোনাবালি সফর পায়ে পা মিলিয়ে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সেই সব চাওয়া। দেওয়া হয়নি কিছুই। যাওয়ার আগে বলেছিলে ‘এক টুকরো মেসেজ দিও প্রতিরাতে শুভরাত্রি লেখা’। দেওয়া হয়নি সেটাও। এখন সারা সারা […]
ডাকাত
২২. ডাকাত তুমি কে হ? সোনালী ছনের বাড়ি তছনছ করে রাতে নির্বিচারে ঢুকে গেলে অন্দর-মহলে বেগানা পুরুষ, লাজ-শরমের মাথা খেয়ে তুমি কে হে? তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটে মারী ও মড়কে, ঝড়ে, কাঙ্ক্ষিত বিদ্রোহে। আমাদের যুদ্ধের বছরে ভিন্ গেরামের কতো মানুষের পদচারণায় এ বাড়ি মুখর ছিলো, তোমাকে দেখিনি ত্রি-সীমায়। চতুর বণিক তুমি আঁধারে […]

