আজ হারিয়ে যাওয়া অরণ্যের গভীরে
সে শুনতে পাচ্ছে শত্রুর আওয়াজ, পালাচ্ছে ছুটে
অন্যদের থেকে নয়, নিজেরই কাছ থেকে
পালাচ্ছে সেইসব সংঘবদ্ধতা জড়িয়ে ছিল আমাদের
জীবনের মানে থেকে
কারণ শ্ধু একবার,শুধুই একবার
একটাই অক্ষর বা নিঃস্তব্ধ খানিকটা বিরতি |
অতৃপ্ত ঢেউয়ের শব্দ
ঠেলে দেয় সত্যের মুখোমুখি আমায়
ব্যাখ্যার কিছু নেই
বলারও কিছু নেই, এই সব
অরণ্যের দরজাগুলি বন্ধ সব
সূর্য পরিক্রমা করে, জাগাতে গাছের পাতা
চাঁদ উঠছে সাদা ফলের মতন
মানুষ নিচু করছে মাথা
ভবিতব্যের কাছে |
Related Articles
অল্প-একটু আকাশ
অতঃপর সে বারান্দায় গিয়ে দাঁড়াল। জুঁইয়ের গন্ধে বাতাস যেখানে মন্থর হয়ে আছে ; এবং, রেলিংয়ে ভর দিয়ে যেখান থেকে অল্প-একটু আকাশ দেখা যায়। আকাশ! এতক্ষণে তার মনে পড়ল, সারাটা সকাল, সারাটা বিকেল আর সন্ধ্যা কাজের পাথরে মাথা ঠুকতে ঠুকতে, মাথা ঠুকতে ঠুকতে মাথা ঠোকাই তার সার হয়েছে। কোনো-কিছুই সে শুনতে পায়নি ; না একটা গান, […]
কথোপকথন-২
কী হয়েছে ?কাপালে ভাঁজ কেন ? চোর-ডাকাতি ? আমাকে খুলে বলো সকাল বেলার শ্বেতপদ্মের রোদে সন্ধেবেলার বিষাদ সেজে আছো । কী হয়েছে আমাকে খুলে বলো হারিয়ে গেছে পায়ের তোড়া মল ? ঠিকানা-লেখা খুচরো ছেঁড়া পাতা ? গোপন চিঠি ? গলার রত্ন হার ? কী বললে ? এক বৃষ্টিপাগল দিনের মৌ মাখানো স্মৃতির গন্ধ ? সেকি […]
কে বেশি কে কম
চিনতে পেরে গেছে বলে যার জিভ কেটে নিল ধর্ষণের পরে দু’হাতে দু’টো পা ধরে ছিঁড়ে ফেললো যার শিশুটিকে ঘাড়ে দু’টো কোপ মেরে যার স্বামীকে ফেলে রাখলো উঠোনের পাশে মরা অবধি মুখে জল দিতে দিল না সেই সব মেয়েদের ভেতরে যে-শোকাগ্নি জ্বলছে সেই আগুনের পাশে এনে রাখো গুলির অর্ডার দেওয়া শাসকের দু’ঘন্টা বিষাদ তারপর মেপে দ্যাখো […]

